রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

ছাত্রলীগের তান্ডবে হতবাকঃ আমার গলায় রশি দেওয়া উচিতঃ  ডঃ জাফর ইকবাল

ছাত্রলীগের তান্ডবে হতবাকঃ আমার গলায় রশি দেওয়া উচিতঃ ডঃ জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরুর কিছুক্ষণ আগেই শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের এমন ন্যাক্কারজনক হামলায় নিস্তব্ধ, নির্বাক হয়ে গেছেন জনপ্রিয় শিক্ষক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। অভিমানে আঝোর ধারায় বৃষ্টিতে ভিজছেন তিনি। লজ্জা আর ঘৃণা তার চোখেমুখে ভর করেছে। অন্য শিক্ষকদের মাথায় ছাতা থাকলেও জাফর ইকবাল ছাতা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে বসে আছেন। অন্য শিক্ষকরা তার পাশে ভিড় করে আছেন। 

উল্লেখ্য, রোববার সকালে ছাত্রলীগের হামলায় আন্দোলনরত অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের। গত কয়েক মাস ধরে তারা অন্দোলন চালিয়ে আসছেন।
এদিকে শাবি ভিসি আমিনুল হক ভূইয়া রোববার বিকাল ৩ টায় অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ডাকায় বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
এরইমধ্যে ভিসিকে সমর্থন দিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষকরা ব্যানার নিয়ে সেখানে যান সকাল সাড়ে ৭টার দিকে।
সকাল সাড়ে ৮টায় শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে এলে ছাত্রলীগ কর্মীরা ব্যানার কেড়ে নেয় এবং শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে এবং মারধর করে সরিয়ে দেয়। তাদের ধাক্কায় ড. জাফর ইকবালের স্ত্রী প্রফেসর ড. ইয়াসমিন হক মাটিতে পড়ে যান। এসময় সুযোগ পেয়ে ভিসি ভবনে ঢুকে দোতলায় নিজের কার্যালয়ে চলে যান।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল ইসলাম জানান, হামলায় তাদের ৭জন শিক্ষক আহত হয়েছেন। প্রফেসর ইয়াসমিন হক ছাড়াও মারধরের শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস, বর্তমান সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল গণি, প্রফেসর এ ন ক সমাদ্দার, মোস্তফা কামাল মাসুদ, এসোসিয়েট প্রফেসর মো. ফারুক উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান ঘটনাস্থলের পাশে উপস্থিত ছিলেন।
এসময় জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কোন কাজ হয়নি।

কুয়ালালামপুরে চলছে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ!

কুয়ালালামপুরে চলছে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ!

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেছে।
রোববার কুয়ালালামপুরের কেন্দ্রীয় অংশের এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই আগের দিন বিক্ষোভের পর রাস্তায়ই রাত্রিযাপন করেন।
প্রধানমন্ত্রী নাজিবের একটি একাউন্টে রহস্যজনকভাবে ৬০ কোটি ডলার হস্তান্তরের একটি ঘটনার খবর প্রকাশিত হলে মালয়েশিয়ায় রাজনৈতিক সঙ্কট দেখা দেয়, হাজার হাজার বিক্ষোভকারী শনিবার রাজধানী কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ শুরু করে।
সবচেয়ে বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ এ দিন বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছিলেন। এতে বিক্ষোভকারীদের মনোবল আরো বেড়ে যায়।
দুর্নীতির অভিযোগ উঠলেও বেআইনি কিছু করেননি বলে দাবি করেছেন নাজিব।
বিক্ষোভকারীদের শক্তিশালী কোনো নেতা না থাকায় নাজিবের পদত্যাগের দাবিটি ব্যাপক জনসমর্থন আকর্ষণে ব্যর্থ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিক্ষোভকে কেন্দ্র করে কুয়ালামপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাস্তায় রাস্তায় দাঙ্গা-বিরোধী যান মোতায়েন করে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
তবে একদিন পার হলেও বিক্ষোভে সহিংসতার কোনো লক্ষণ দেখা যায়নি। বিক্ষোভকারীরা উৎসবের আমেজে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে শ্লোগান দিয়েছেন। রোববার বিক্ষোভস্থলে উপস্থিতদের দলীয় ব্যয়ামের মধ্য দিয়ে দিনটি উৎসবের আমেজেই শুরু হয়।
প্রতিবাদ আয়োজনের জন্য গণতন্ত্রপন্থী সংগঠন বেরিশের করা অনুমতির একটি আবেদন প্রত্যাখান করেছে নগর কর্তৃপক্ষ। এতে ২০১২ সালের মতো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে।
সরকার বেরিশের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং তাদের পরিচয় বহনকারী হলুদ টি-শার্ট পরা নিষিদ্ধ করেছে।
কিন্তু বিক্ষোভস্থলে বিক্ষোকারীদের পরা হলুদ টি-শার্ট এলাকাটিকে ‘সরিষা ফুলের মাঠ’ বানিয়ে রেখেছে।

বাদশাহী বিলাশবহুল ৩ কোটি টাকার গাড়ী শাহরুখের

বাদশাহী বিলাশবহুল ৩ কোটি টাকার গাড়ী শাহরুখের

অনেকেই স্বপ্ন দেখেন। কেউ কেউ করে দেখান। তেমনই একজন বলিউডের কিং খান- শাহরুখ। সাড়ে তিন কোটি টাকা দিয়ে একটি বাস উড়িয়ে এনেছেন বিদেশ থেকে। যার জুড়ি এই মূহূর্তে নাকি বলিউডে নেই।

কী আছে এই সুপার ডুপার লাক্সারি বাসে? না না, বরং প্রশ্ন করা ভাল কী নেই এতে? বাসটি লম্বায় ১৪ মিটার। সবমিলিয়ে ভিতরে ২৮০ স্কোয়্যার ফুট জায়গা রয়েছে। মেঝে মোটা কাচের। ছাদ কাঠের। মেঝের নিচে এলইডি আলো ঝলমলিয়ে উঠছে। বাসে চারখানা ঘর রয়েছে। মিটিং রুম, বেড রুম, টয়লেট এবং মেকআপ ও চেঞ্জরুম।



যদি কোনও দিন মনে হয় আরো একটা ঘরের বড্ড দরকার। তাও করে ফেলা যাবে। বাসটির ইন্টিরিয়র ডেকরেশন করেছে বিখ্যাত হলিউডি সংস্থা ডিসি স্টুডিও। ডিসি স্টুডিও অত্যাধুনিক হাইড্রলিক প্রযুক্তির মাধ্যমে বাসটিকে এমনভাবে সাজিয়েছে, যে কোনও সময়ে আরও ৮০ স্ক্যোয়ার ফুট জায়গা বের করা সম্ভব।



আরও আছে। প্রতিটি ঘরে ওয়াই ফাই সিস্টেম এবং অ্যাপেল টিভি রয়েছে। স্যাটেলাইট টিভি-সহ তিনটি ফোর-কে টেলিভিশন আছে। অসাধারণ একটি সাউন্ড সিস্টেম রয়েছে। যেটির আউটপুট সাউন্ড প্রায় চার হাজার ওয়াট।



বাসে আলো জ্বলবে বাদশার মর্জি মাফিক। একটা সুইচ আছে। সেটি এতটাই টাচ সেনসিটিভ যে, শাহরুখ তাতে আঙুল ছোঁয়ানো মাত্রই সে বুঝে যাবে মালিকের মুড কেমন। মালিক কী চান, নাচতে, বিশ্রাম করতে নাকি পার্টি করতে। ঠিক সেভাবেই একে একে প্রতিটি ঘরে জ্বলে উঠবে এলইডি বাতিগুলো। বাসের টয়লেটে এমন যন্ত্রপাতি আছে যেগুলি বাদশাকে জলে ভিজিয়ে স্নান করাবে। আবার গা মুছিয়েও দেবে।
তবে রান্নাঘরটি তুলনায় নেহাতই সাদামাটা। দেশ-বিদেশের কয়েক হাজার রকমের চা-কফি রাখা আছে। যেগুলো বাদশার পছন্দের। আর আছে একটি মাইক্রোওয়েভ। কিন্তু এছাড়া খাওয়া-দাওয়ার পাট বিশেষ নেই। বাসটি সদ্য এসেছে শাহরুখের গ্যারাজে। গৌরী নাকি এখনও বাসে ওঠেননি। দেখা যাক, ঘরণী রান্নাঘরটির হাল ফেরানোর চেষ্টা করেন কি না। 



জাতীয় মাছ ইলিশ এখন পুকুরে ।

জাতীয় মাছ ইলিশ এখন পুকুরে ।

মাছে ভাতে বাঙ্গালী বলে একটি প্রবাদ ছিল । কিন্তু এখন আর ততটা নাই । যে পরিমানে জনসংখ্যা বৃদ্ধি এবং মাছের উৎপাদন একেবারেই কম । তার উপর বাংলার জাতীয় মাছ ইলিশের যে দাম এখন আর মাছে ভাতে বাঙ্গালী নাম করণের সবারথকতা বিচার করা চলে না ।
সদ্য পুকুরে এবার ইলিশ চাষের প্রক্রিয়া চলছে। পুকুরে ইলিশ চাষ প্রক্রিয়া সফল হলে দেশবাসীর ইলিশ সংকটের নিরসন হবে বলে প্রকল্পের দাবী ।
এবার মোবাইল ফোন চার্জ করবে ছাতা!

এবার মোবাইল ফোন চার্জ করবে ছাতা!

মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোন ও ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকেরা যৌথভাবে আধুনিক প্রযুক্তির বিশেষ একটি ছাতার আবিষ্কার করেছেন। যে ছাতার সাহায্যে সৌরশক্তি ব্যবহার করে যে কোনও সময়েই করে নেওয়া যাবে মোবাইল চার্জ।
এ ছাতার নাম দেওয়া হয়েছে ব্রুস্টার ব্রোলি। শুধু মোবাইল চার্জ হওয়া নয়, আধুনিক প্রযুক্তিতে তৈরি ব্রুস্টার ব্রোলিতে মাইক্রো অ্যান্টেনা, এলইডি টর্চ, নমনীয় সৌর প্যানেল এবং স্মার্টফোন রাখারও সুবিধা রয়েছে।
ভোডাফোনের কর্মকর্তারা জানিয়েছেন, ছাতা মেলে রোদে গেলে এর ওপরে বসানো সৌর প্যানেলগুলি সৌরশক্তির সাহায্যে তিন ঘণ্টার মধ্যেই মোবাইলের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করে দেবে। ছাতাটি তৈরি কার্বন ফাইবারের। যাতে এর মধ্যে হাওয়া ঢুকতে পারে না।

গবেষক কেনেথ থং ব্রুস্টার ব্রোলি ছাতা প্রসঙ্গে জানিয়েছেন, ছাতায় ব্যবহূত সৌর প্যানেলগুলি সহজে ভাঁজ করা যায়। আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করতে ছাতার মধ্যে শক্তিশালী ফটোভোল্টিক সেমিকন্ডাক্টার ব্যবহার করা হয়েছে। ছাতার হাতলের কাছে রয়েছে ইউএসবি পোর্ট ও সরাসরি ব্যাটারি চার্জ করার সুবিধা।
ব্যস, এখন থেকে ছাতায়ই হবে মোবাইল চার্জ। অবশ্য ঠিক কবে নাগাদ এই ছাতা বাজারে আসছে, সে খবর এখনও স্পষ্ট করে জানায়নি ভোডাফোন কর্তৃপক্ষ কিংবা গবেষকেরা। সুতরাং, আপাতত এ ছাতার অপেক্ষাতেই থাকতে হচ্ছে এর গ্রাহকদের।

এক ছবিতেই শরণারথীর ভাগ্য পরিবর্তন তোলপাড় টুইটার !!

এক ছবিতেই শরণারথীর ভাগ্য পরিবর্তন তোলপাড় টুইটার !!

সিরিয়ায় গৃহযুদ্ধ ৪০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। ঘরবাড়ি হারানো এই মানুষগুলো পার্শ্ববর্তী দেশ তুরস্ক, জর্ডান ও লেবাননে মানবেতর জীবন যাপন করছেন। কেউ আবার সুন্দর জীবনের আশায় ইউরোপে যেতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাচ্ছেন। শরণার্থী এই মানুষগুলোর বেঁচে থাকার আর্তির হৃদয়গ্রাহী ছবি প্রতিনিয়তই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।
এমন দৃশ্য অনেককেই কাঁদায় ঠিকই, কিন্তু এই শরণার্থী মানুষগুলোর জীবনে কতটা পরিবর্তন আসে? তবে সম্প্রতি এমনই এক ছবি বদলে দিয়েছে এক সিরীয় শরণার্থীর জীবন।
নরওয়ের ত্রাণকর্মী জিস্সুর সাইমানারসন গত সপ্তাহে টুইটারে এক সিরীয় শরণার্থীর ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, কয়েক বছর বয়সী মেয়েকে কাঁধে নিয়ে লেবাননের রাজধানীয় বৈরুতের রাস্তায় কলম বিক্রি করছে ওই সিরীয়। দেবদূতের মতো শিশুটি বাবার কাঁধে ঘুমিয়ে পড়েছে। আর ওই ব্যক্তি কলম হাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, মুখের অভিব্যক্তিতে করুণ আহ্বান। কয়েকদিনের মধ্যেই ছয় হাজারের বেশি মানুষ ছবিটি ফলো করেন।
সাইমনারসন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সিরীয় শরণার্থীটির মুখের অভিব্যক্তি ও হাতের কলম ধরে রাখা দেখলে মনে হয় যেন এই কয়েকটি কলমই তাঁর শেষ সম্বল।
টুইটারে ছবি পোস্ট করার কয়েকঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ওই ব্যক্তিকে সহায়তা করতে চায়। কিন্তু সাইমনারসন ওই ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানতেন না। এমন কী ছবিটি কার তোলা তাও ছিল অজানা। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমেরই সহায়তা নেন সাইমনারসন । তিনি টুইটারে বাইপেনস হ্যাশট্যাগ (#BuyPens) ব্যবহার করে সিরীয় শরণার্থীটির খোঁজ শুরু করেন।
Lebanon
দুই দিন পর বৈরুতে থাকা সিরীয় শরণার্থীটি খোঁজ পান তিনি। ওই ব্যক্তির নাম আবদুল (৩৫)। সারা বিশ্বের মানুষ তাঁকে খুঁজছে জানতে পেরে অবাকই হন তিনি। আর ছবিতে থাকা আবদুলের চার বছরের মেয়ে রিমকে এবার জেগে থাকা অবস্থায়ই পাওয়া যায়। মেয়েটির সঙ্গে ছবি তোলে তাঁদের খুঁজে বের করা অপর ত্রাণকর্মী ক্যারল মালোউফ।

আবদুলের মুখ থেকে জানা যায় তাঁর জীবনের করুণ কাহিনী। সিরিয়ার অন্যতম অবরুদ্ধ এলাকা ইয়ারমোক থেকে এসেছে সে। গৃহযুদ্ধ শুরুর আগে একটি চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন তিনি। যুদ্ধ শুরু হলে সন্তানদের নিয়ে তিনি বৈরুতে এসেছেন এবং শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
আবদুলের পরিবারকে সহায়তা হিসেবে পাঁচ হাজার মার্কিন ডলার সংগ্রহের জন্য টুইটারে আহ্বান জানান সাইমনারসন। এর মাত্র ৩০ মিনিটের মধ্যে উল্লেখিত অর্থ সংগ্রহ হয়ে যায়।
এর পর সাইমনারসনের টুইটারে লেখেন, ‘এতেই প্রমাণ হয় মানবতা এখনো হারিয়ে যায়নি।’ সহায়তা পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২৪ ঘণ্টার মধ্যে আবদুলের পরিবারের সহায়তায় তিন হাজার মানুষ ৮০ হাজারের বেশি মার্কিন ডলার পাঠায়।
সহায়তা হিসেবে অর্থের অঙ্ক জানতে পেরে বিস্ময়ে মাটিতে বসে পড়েন আবদুল। কান্নায় ভেঙে পড়েন তিনি। সাইমনাসন টুইটারে বলেন, তখন বার বার আমাকে ধন্যবাদ জানাচ্ছিল আবদুল।’
আবদুল বলেন, তিনি এখন দুই সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন। অন্য শরণার্থীদেরও সহায়তা করতে চান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি আরবিতে লিখেছেন, রিম ও তাঁর বাবার মুখে হাসি ফোঁটানোর জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমরা কিছু সম্ভব করেছি। এমন আরো মানুষকে সহায়তা করতে হবে।
সিরিয়ায় গৃহযুদ্ধে কমপক্ষে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে। যুদ্ধ থেকে বাঁচতে ৪০ লাখের বেশি মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

অন্তঃসত্ত্বা হলেই চাকরি খতম !

অন্তঃসত্ত্বা হলেই চাকরি খতম !

অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিংবা চাকরির প্রথম পাঁচ বছরের মধ্যে বিয়ে করলে বরখাস্ত করা হবে চাকরি থেকে। তাও আবার কোনো আজেবাজে প্রতিষ্ঠান নয়, এ নিয়ম কাতার এয়ারওয়েজের। যদিও শেষ পর্যন্ত এ নিয়ম নিয়ে পিছু হঠতে হয়েছে সৌদি আরবের এই বিমান সংস্থাটিকে। জানা যায়, প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট হাঠাৎ করেই নিয়ম করে বসে- কোনো কর্মী যদি চাকরির প্রথম ৫ বছরের মধ্যে বিয়ে করে আবার বিয়ে করা কর্মীদের কেউ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।এই নিয়মের তীব্র বিরোধিতা করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কাস ফেডারেশনের পক্ষ থেকে।
এরপরই তারা পিছু হঠতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। সেই নিয়ম বাতিল করে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে তার শারীরিক ক্ষমতা অনুযায়ী ওই সময় গ্রাউন্ড স্টাফের কাজ দেয়া হবে এবং শেষ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করা হবে। এছাড়া চাকরির প্রথমে ৫ বছরের মধ্যে কেউ বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই আগে সংস্থাকে জানাতে হবে। অবশ্য কাতার এয়ারওয়েজের এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কাস ফেডারেশন।

‘‘শীঘ্রই বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান’’

‘‘শীঘ্রই বিশ্বের তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান’’

২৮ আগষ্ট- আগামী তিন বছরে মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হবে পাকিস্তান৷ এমনই দাবি করা হল দুই মার্কিন থিঙ্ক ট্যাংক, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং দ্যা স্টিমসন সেন্টারের প্রতিবেদনে৷
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আগামী তিন বছরে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার বেড়ে অন্তত সাড়ে তিনশ’তে পৌঁছবে৷ দ্রুত নিজের পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে ইসলামাবাদ৷দাবি, পরমাণু বোমা মজুদের দিক থেকে ভারতকে ছাপিয়ে গিয়েছে পাকিস্তান। প্রতিবেদনের হিসাবে অনুযায়ী, পাকিস্তানের ভাণ্ডারে ১২০টি পরমাণু বোমার মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় ১০০টি পরমাণু বোমা৷
পাকিস্তান প্রতিবছর গড়ে ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ প্রচুর ইউরেনিয়াম মজুত থাকায় আগামী কয়েক বছরে পাকিস্তান বেশ কেয়কটি কমক্ষমতা সম্পন্ন পরমাণু বোমা তৈরি করতে পারবে বলে দাবি করা হয়েছে৷
অবশ্য ভারতের কাছে এর তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে৷ পাকিস্তানের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমাতৈরিতে প্লুটোনিয়ামের প্রয়োজন রয়েছে। কিন্তু ভারত অভ্যন্তরীণ জ্বালানি তৈরিতে বেশির ভাগ প্লুটোনিয়াম ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে৷

মাত্র ৫ টাকায় ১ জিবি

মাত্র ৫ টাকায় ১ জিবি

মাত্র ৫ টাকায় ১ জিবি ডাটা দিচ্ছে গ্রামীণফোন। শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন জানিয়েছে, যে সমস্ত প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি’র চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে এই অফারটি ঘোষণা করা হয়েছে। 
অফারটি পাওয়ার জন্য ডায়াল করতে হবে *৫০০*৪৫#। এই অফারটির আওতায় ৫০০ এমবি ওপেন এবং ৫০০ এমবি ফেসবুক ব্যবহারের জন্য ডাটা পাওয়া যাবে। ডাটার মেয়াদ ৭ দিন। টুজি এবং থ্রিজি নেটওয়ার্কে এই ডাটা ব্যবহার করা যাবে। 
ওপেন ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১০#। ফেসবুক ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১#। 
এই অফারের সঙ্গে ৩ শতাংশ এসডি চার্জ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
অফার চালকালে মাত্র ১ বার ৫ টাকায় ১ জিবি ডাটা প্যাকের সুবিধা পাওয়া যাবে। মেয়াদ শেষে ইন্টারনেটের নিয়মিত চার্জ প্রযোজ্য।

হ্রদ শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান

হ্রদ শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান

পোল্যান্ডে হ্রদের পানি শুকিয়ে বেরিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি বিমান। এর ভেতর দুজন বৈমানিকের দেহাবশেষও পাওয়া গেছে। স্থানীয় এক বেতারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিয়নে অবস্থিত অক্সোবও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বিমানটির দেখা মিলেছে। বিমানের গায়ে অঙ্কিত চিহ্ন ও বৈমানিকদের শীতপোশাক থেকে নিশ্চিত হওয়া গেছে, ওই বিমান সোভিয়েত বাহিনীর। হ্রদের পানি শুকিয়ে বিমানটির বেশির ভাগ অংশ বেরিয়ে পড়েছে। পাওয়া গেছে ইনস্ট্রুমেন্টাল প্যানেল, ইঞ্জিন, চাকা ও সুরক্ষিত রেডিও সেট। তবে বিমানটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে, সেটি কোন মডেলের, তা আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিমানের বেশ কিছু ছবি অনলাইনে পোস্ট করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। বিমান উদ্ধারের তত্ত্বাবধানে থাকা ভিসটুলা রিভার মিউজিয়ামের পরিচালক জানান, সম্ভবত ১৯৪৫ সালের জানুয়ারিতে জার্মান গোলন্দাজ বাহিনীর হামলায় বিমানটি হ্রদে তলিয়ে গিয়েছিল। বিমানের উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে স্থানীয় ইতিহাসবিষয়ক এক সংস্থা। সহায়তার হাত বাড়িয়েছে অগ্নিনির্বাপক বাহিনীও। সূত্র : বিবিসি।