৩১ আগষ্ট- ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার দেশটির হাজ্জাহ প্রদেশে বোমা তৈরির কারখানা লক্ষ্য করে ও রাজধানী সানায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়েছে বলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া রাজধানী সানায় একটি বাড়িতে চালানো অপর এক বিমান হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মার্চ থেকে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাজ্জাহ প্রদেশের বাসিন্দা ইসসা আহমেদ বার্তা সংস্থা জানান, বোতল কারখানায় ওই বিমান হামলায় নিহত ৩৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের ওই হামলায় শ্রমিকদের অনেকের লাশ পুড়ে গেছে। এছাড়া অনেকের দেহ বিচ্ছিন্ন হয়েছে। তবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি। তিনি বলেন, বোমা তৈরির কারখানা লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছে। হুথি বিদ্রোহীরা ওই স্থাপনা বোমা তৈরির জন্য ব্যবহার করতো। এছাড়া আফ্রিকান অভিবাসীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিতো বলে তিনি দাবি করেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে নিহত ৪০
৩১ আগষ্ট- ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার দেশটির হাজ্জাহ প্রদেশে বোমা তৈরির কারখানা লক্ষ্য করে ও রাজধানী সানায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়েছে বলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া রাজধানী সানায় একটি বাড়িতে চালানো অপর এক বিমান হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মার্চ থেকে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাজ্জাহ প্রদেশের বাসিন্দা ইসসা আহমেদ বার্তা সংস্থা জানান, বোতল কারখানায় ওই বিমান হামলায় নিহত ৩৬ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের ওই হামলায় শ্রমিকদের অনেকের লাশ পুড়ে গেছে। এছাড়া অনেকের দেহ বিচ্ছিন্ন হয়েছে। তবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি। তিনি বলেন, বোমা তৈরির কারখানা লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছে। হুথি বিদ্রোহীরা ওই স্থাপনা বোমা তৈরির জন্য ব্যবহার করতো। এছাড়া আফ্রিকান অভিবাসীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিতো বলে তিনি দাবি করেন।
0 comments: