রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

বিশ্বসুন্দরীর মুকুট পেলেন স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনা রোয়ো।

বিশ্বসুন্দরীর মুকুট পেলেন স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনা রোয়ো।

এবছরের বিশ্বসুন্দরীর মুকুট পেলেন স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনা রোয়ো। চীনের সানাইয়াতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১১৪ জন তরুনীকে পেছনে ফেলে শিরোপা জিতে নিলেন মারিয়া।
ফার্মাকোলজি নিয়ে স্নাতকের শিক্ষার্থী ২৩ বছর বয়সী মিস ওয়ার্ল্ড লালাগুনা স্পেনের বার্সেলোনার বাসিন্দা। স্প্যানিশ ছাড়াও জানেন আরো তিনটি ভাষা, ইংরেজি, ফ্রেঞ্চ ও মাতৃভাষা কাতালান। স্নাতকোত্তরে পড়াশোনা করতে চান ‘নিউট্রিশন’ নিয়ে।
পেশায় মডেল এই সুন্দরী খেতাব জয়ের পর একটি মন-গলানো বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘আমি বাইরে দেখতে সুন্দর বলে এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে আমার ভিতরটা সুন্দর নয়।’’
চূড়ান্ত বাছাই পর্বে প্রতিযোগিদের আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁরা কেন মনে করেন যে তাঁরা মিস ওয়র্ল্জ হওয়ার উপযুক্ত।
Miss world 3
এই প্রশ্নের উত্তরে মারিয়া বলেছেন, ‘‘আমার এই খেতাব পাওয়া উচিত কারণ আমি নারীদের চারিত্রিক দৃঢ়তায় বিশ্বাস করি। আমার মনে হয় আমার ভিতরে কিছু একটা আছে আর আমি সব সময় আমার সেরা-টা দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি সৌন্দর্যের একটা উদ্দেশ্য থাকা উচিত আর সেই ঐতিহ্যকেই আমি বহন করে নিয়ে যেতে চাই। পরস্পরকে সাহায্য করার মধ্যে দিয়েই সুখের সন্ধান পাব আমরা।’’
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা গোড়া থেকেই আলোচনার কেন্দ্রে ছিল৷ সৌন্দর্যের কারণে অবশ্য নয়, জড়িয়ে ছিল রাজনৈতিক কারণ৷ রাজনৈতিক কারণেই কানাডার এক মডেলকে চীন সরকার এই প্রতিযোগিতায় অংশ নিতে দেয়নি৷ ওই মডেল চিনের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে নানা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ৷ সে নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর৷
এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছেন মিস রাশিয়া সোফিয়া নিকিতোচুক এবং তৃতীয় স্থান পেয়েছে মিস ইন্দোনেশিয়া মারিয়া হারফান্তি৷

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

কাছে টাকা না থাকলেও বাবা/মা/ভাই/স্বামী কাউকে না কাউকে চাপ দিয়ে হলেও জিনিসটা চাই : হ্যাপি

কাছে টাকা না থাকলেও বাবা/মা/ভাই/স্বামী কাউকে না কাউকে চাপ দিয়ে হলেও জিনিসটা চাই : হ্যাপি

বর্তমান সময়ের আলোচিত মডেল, চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপী। তাকে আর ক্রিকেটার রুবেলকে নিয়ে নানান তর্ক, বিতর্ক এবং জল গোলা কম হয়নি। এসব কথা আর নতুন কিছু নয়। তবে নতুন কথা হলো দুনিয়াবি সকল কিছু ছেড়ে এবার আল্লাহর একজন খাস বান্দা হিসেবে নিজে তুলে ধরে আজ বৃহস্পতিবার সন্ধায় তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছে ‘আল্লাহর সৃষ্টি চোখ দিয়ে টিভিতে নাচ-গান দেখা উচিৎ নয়’।
তার ফেসবুক থেকে স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ‘কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না!টিভিতে,পত্রিকাতে,অনলাইন সাইটে আমরা বিভিন্ন পন্যের মনোমুগ্ধকর বিজ্ঞাপন দেখি,এবং বিজ্ঞাপনের ঝলকে চোখই সরানো যায় না এবং অনেক পন্যের বিজ্ঞাপন দেখে আমরা তো প্রতিজ্ঞা করেই ফেলি যে, এটা কিনবোই!এবং নিজের কাছে টাকা না থাকলেও বাবা/মা/ভাই/স্বামী কাউকে না কাউকে চাপ দিয়ে হলেও জিনিসটা চাই!
কোন তারকার সাথে দেখা করার অফার? দিন রাত এক করে কিভাবে ভাগ্যবান/ভাগ্যবতী উইনার হয়ে কিভাবে তারকার সাথে দেখা করা যায়,তারপর কিভাবে সেলফি তোলা যায় এসব ভেবে পাগল হয়ে যাই।তারপর বন্ধুদের বলতে হবে, আমি কার সাথে দেখা করছি জানিস? এই দেখ সেলফি দেখ! একটু ভেবে বলুন তো এসবের পেছনে ছুটে,এসব নিয়ে চিন্তা ভাবনা করে আসলে কোন ফায়দা আছে? প্রকৃত অর্থে হচ্ছে ঈমান নষ্ট করার জন্য এসবই যথেষ্ট। দুনিয়ার কান্ড-কারখানা দেখে আর সেসবে গা ভাসিয়ে ফায়দা দুনিয়া পর্যন্তই শুধু হতে পারে। কিন্তু আখিরাতে? আমরা এসবে মনযোগ দিয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি।

Victory Day troublemakers, if any, will be firmly dealt with: IGP

Victory Day troublemakers, if any, will be firmly dealt with: IGP


অবশেষে বিপিএল এর শিরোপা জিতে নিল কুমিল্লা

অবশেষে বিপিএল এর শিরোপা জিতে নিল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের শিরোপা মাশরাফি বিন মর্তুজার হাতে উঠছিল। তৃতীয় শিরোপা জয় করে হ্যাটট্রিক করতে চেয়েছিলেন মাশরাফি। মঙ্গলবার বরিশাল বুলসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জয় করে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই সুবাদে তিনি হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন।
আগে ব্যাটিং করে বরিশাল বুলস সাত উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৮ বলে ৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয় শেষ বলে নিশ্চিত করেন অলোক কাপালি। অবশ্য শুরুতে ৩৭ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইমরুল।
২০১২ সালের ফাইনাল
প্রথম বিপিএলের ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটসর প্রতিপক্ষ বরিশাল বার্নাসকে আট উইকেটে হারিয়ে শিরোপা জয় করে। আগে ব্যাটিং করে বরিশাল সাত উইকেটে ১৪০ রান জমা করে। জবাবে ২৬ বল ও আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটরস। সেবার মাশরাফির জয়ের নায়ক ছিলেন পাকিস্তানের ইমরান নাজির। ৪৩ বলে ছয় চার ও ছয় ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন নাজির।

২০১৩ সালের ফাইনাল
২০১৩ সালের বিপিএলের ফাইনালে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রতিপক্ষ চিটাগং কিংস। প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ ছিলেন চিটাগং কিংসে। কিন্তু মাশরাফির কাছে হার মানতেই হয় তাকে। আগে ব্যাটিং করে ঢাকা গ্ল্যাডিয়েটরস নয় উইকেটে ১৭২ রান তুলে নেয়। দলের হয়ে এনামুল হক বিজয় করেন ৫৮ রান। সাকিব আল হাসান করেছিলেন ৪১ রান। বড় পুঁজি পেয়ে ঢাকা ছিল বেশ লড়াকু। চিটাগংকে ১৬.৫ ওভারেই অলআউট করে দেয় ঢাকা। আলফেনসো থমাস ও মোশারফ হোসেন রুবেল তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন মোশাররফ হোসেন রুবেল।
প্রসঙ্গত, বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা মাশরাফি ২১ ম্যাচে দলকে ১৬ জয়ের স্বাদ দিয়েছিলেন।

সূত্র : বাংলাদেশের খেলা


বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকা মহানগরী ।

বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকা মহানগরী ।

বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকা মহানগরী । মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। আলোকসজ্জায় সজ্জিত নগরী । সন্ধ্যার পর রং বেরংয়ের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠে  নগরীর বিভিন্ন এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ নগরবাসী ।






মাদককে না বলুন । আপনার সন্তান, ভাই এর গতিবিধি লক্ষ্য করুন । দেশের অন্যতম সম্পদ যুবসমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে রক্ষা করুন !!

মাদককে না বলুন । আপনার সন্তান, ভাই এর গতিবিধি লক্ষ্য করুন । দেশের অন্যতম সম্পদ যুবসমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে রক্ষা করুন !!

ঢাকা দক্ষিনের সাবেক ৫৮ এর সুযোগ্য চেয়ারম্যান জনাব মরহুম হাজী হেদায়েত উল্লাহ সাহেবের সুযোগ্য কৃতি সন্তান বর্তমান ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসীর নয়ন মনি জনাব তারিকুল ইসলাম সজিব ভাই এলাকার যুবসমাজ মাদকাসক্ত রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি ইতিমধ্যে তাহার নির্বাচনী এলাকায় আধুনিকতার জোয়ারে উদ্দিগ্ন। তার আধুনিকায়নের অন্যতম পদক্ষেপ এলাকা হতে মাদক নিরমূল। এবং যুব সমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে রোধ করা। যেটি তিনি স্থানীয় সাংসদ জনাব ফজলে নূর তাপস সাহেবের সহায়তায় ঢাকা সিটির অন্যতম মাদক আস্থানা হাজারীবাগের গনকটুলি সুইপার কলনীর মত মাদক আস্থানা হতে মাদক নিরমূল করতে সক্ষম হয়েছেন। এটি তার বড় কৃতিত্ব। তাহার এই ধরনের সমাজ সেবা মূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপকে এলাকা বাসী সাদুবাদ জানায় । তিনি ইতিমধ্যেই দেশের অন্যতম সম্পদ যুবসমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে ফিরিয়ে আনার যে আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছেন সেটি সত্যই প্রশংসনীয় । আপামর জনসাধারন তার নিকট আশাবাদী । বৃদ্ধ বনিতা ছোট বড় তথা এলাকাবাসী তার এই ধরনের অন্যতম সমাজসেবা মূলক কর্ম কান্ডকে সম্মানের সাথে সমার্থন সহ উৎসাহ উদ্দীপনা দিচ্ছে । বলার অবকাশ রাখে না যে তার পিতা সুযোগ্য চেয়ারম্যান জনাব মরহুম হাজী হেদায়েত উল্লাহ সাহেবও এলাকাবাসীর নয়নের মনি ছিলেন । সুখে দুখে এলাকাবাসীর পাশে দাড়াতেন । তার রাজনীতিতে যেমন ছিল বিছক্ষ্ণতা তেমনই ছিল সমাজ সেবা । তারই উত্তরসূরী হিসাবে সুযোগ্য কৃতি সন্তান প্বরগতিশীল রাজনীতিবিদ ও বর্তমান ঢাকা দক্ষিনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসীর নয়ন মনি জনাব তারিকুল ইসলাম সজিব ভাই এলাকাবাসীর সুখে দুখে পাশে দাঁড়ানোই তার অন্যতম লক্ষ্য ।  দেশের অন্যতম সম্পদ যুবসমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে রক্ষা করাই এই কিংবদন্তীর মূল লক্ষ্য । 


মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

চুল গজানোর অবিশ্বাস্য ঘরোয়া পদ্ধতি

চুল গজানোর অবিশ্বাস্য ঘরোয়া পদ্ধতি

মাথার চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু আজকার প্রায় সব বয়সের লোকদের কমবেশি চুল পড়তে দেখা যায়। চিকিৎসকদের মতে, হরমনের পাশাপাশি প্রোটিন (আমিষ) ও ফ্যাটের (চর্বি) অভাবে মানুষের চুল পড়ে। বাড়িতে বসেই এক বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার চুলের সৌন্দর্য বাড়ান। চুলপড়া রোধ করুন। মাথায় চুল গজান। দইতে চর্বি ও উচ্চ ল্যাকটিক অ্যাসিড থাকে। আমিষ ও চর্বিতে পরিপূর্ণ ডিম। এত প্রোটিন অন্য খাবারে পাওয়া যায় না। এ দই ও ডিম মিশিয়ে চুল পরিচর্যার রেসিপি বানানো যায়। চুলের রুক্ষতা ও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এটা। বিশেষত বাড়িতে বানানো এই রেসিপি চুল পরিষ্কার করে। শুষ্কতার হাত থেকে রক্ষার পাশাপাশি নতুন চুল গজাতে বেশ কার্যকরী। এটি চুলকে প্রাণবন্ত, স্নিগ্ধতা ও কোমল করার ক্ষেত্রে কার্যকর। ঝকঝকে ও স্বাস্থ্যকর চুল পেতে এই রেসিপি মাথায় ক্যলসিয়াম ও প্রোটিন সরবরাহ করে। মধুও মাথার চুল বৃদ্ধিতে বেশ কাজে দেয়। এতে উপকারী বেশকিছু উপাদান রয়েছে- যেমন ভিটামিন-ই, কে, সি, বি১, বি২ ও বি৬। আর কলা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে যুদ্ধ করে। ডিম, মধু ও বিয়ারের মিশ্রণ আপনার চুল রক্ষায় অবিশ্বাস্য কাজ করে। বিয়ারে ভিটামিন-বি, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার রয়েছে, যা আপনার চুলকে শক্তিশালী ও চুল গজাতে দারুণ কাজে দেয়। যেভাবে চুলের রেসিপি বানাবেন :- একটি ডিম অথবা এর শুধুমাত্র কুসুম, একটি কলা, এক অথবা দুই কাপ ঘন বিয়ার, এক টেবিল চামচ মধু নিন। এগুলো ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। এক থেকে দুই ঘণ্টা এভাবেই রেখে দিন। মাথা শুকানোর পর সাধারণভাবে ধুয়ে ফেলুন। মাথার চুল বৃদ্ধি করতে সপ্তাহে একবার এটি ব্যবহার করা উচিত।

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বলিউড সুপার ষ্টার সালমান অবশেষে বিয়ে করলেন ।

বলিউড সুপার ষ্টার সালমান অবশেষে বিয়ে করলেন ।

বলিউডে সুপার ব্যাচেলর হিসেবে খ্যাত অভিনেতা সালমান খান। তার জীবনে প্রেম নিয়ে বির্তকের শেষ নেই। বহু বলিউড নায়িকাদের সঙ্গে প্রেমোময় সম্পর্কে জরিয়ে ছিলেন সালমান। কিন্তু এখন পূর্যন্ত বিয়ে মুকুট তার মাথায় সোভা পায়নি। বিভিন্ন মহল থেকে খানকে প্রশ্ন করা হয় বিয়ে করছেন কবে? এখন এই প্রশ্নে ক্লান্ত সালমান নিজেই। তাই এবার হয়ত বিয়ের ব্যাপারে একটু সিরিয়াস হলেন তিনি এবং প্রেমের ব্যাপারেও। তবে এই প্রেমটাও কি গড়াবে বিয়ে পর্যন্ত? বলিউডের চির প্রেমিক সালমন খান। ঐশ্বরীয়া থেকে ক্যাটরিনা কাইফ। কারো সাথেই প্রেমের সম্পর্ক টিকে নেই। এছড়া, ম্যায়নে প্যায়ার কিয়া থেকে ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া। সব এক্সপিরিয়েন্সই করেছেন সাল্লু ভাই। এবার সালমানের লভ লাইফে নিউ এন্ট্রি লুয়িয়া ভেন্টুর। বোন অর্পিতার বিয়ে থেকেই যিনি এন্ট্রি নিয়েছেন খান পরিবারেও। খানদেরও খাস পছন্দ এই রোমানিয়ান সুন্দরী। এমনকি প্রেম রতন ধন পায়োর সেটে দিনের পর দিন সালমানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে লুইয়াকে। প্রেমের ব্যাপারে খামখেয়ালি সালমানও এখন কিছুটা সিরিয়াস। বিগ বসের সেটে জানিয়েছেন এবার বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করবেন। পঞ্চাশের এই যুবার মনেও কি তাহলে লুইয়া? জল্পনাটা জিইয়ে রাখলেন সালমান নিজেই।
পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-৩ শুক্রবার উৎক্ষেপণ করল পাকিস্তান। প্রায় ২৭৫০ কিমি দূরত্বের মধ্যে পরমাণু এবং অন্যান্য অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। পাকিস্তান সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ক্ষেপণাস্ত্র সিস্টেমের নানা নকশা ও টেকনিকাল মানদণ্ডের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতেই পরীক্ষামূলকভাবে সেটি উৎক্ষেপণ করা হয়েছে। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বিবৃতিটিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি যাবতীয় প্রত্যাশিত মাপকাঠি পূরণ করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে আরব সাগরে। উৎক্ষেপণ পর্বটি পর্যবেক্ষণ করেন পাকিস্তানের সামরিক কৌশল নির্ধারণকারী নানা সংস্থার শীর্ষ কর্তারা, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা। স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মাজহার জামিল বলেছেন, এই উৎক্ষেপণের ফলে দেশের সামরিক প্রতিরোধী ক্ষমতা জোরদার করায় একটা বড় মাইলস্টোন ছুঁল পাকিস্তান। তিনি দাবি করেন, পাকিস্তান এই উপমহাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান চায় আর পরমাণু প্রতিরোধ ক্ষমতা হাতে থাকলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা আরও জোরদার হবে। ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সামরিক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রেসিডেন্ট মামনুন হুসেন। প্রসঙ্গত, গত বছরই শাহিন-১ ও শাহিন-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পাকিস্তান। 

Hasina launches Padma bridge river training works at Shariatpur’s Jajira

Hasina launches Padma bridge river training works at Shariatpur’s Jajira