সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মুসলিম ধর্মাবলম্বীদের ২য় বৃহত্তম আনন্দ উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে বলা হয়েছে, সোমবার দেশের আকাশ সীমায় কোথাও পবিত্র জ্বিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আরবী মাসের নিয়ম অনুযায়ী বুধবার থেকে পবিত্র জিলহাজ্ব মাস শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল-আজহা অনুষ্ঠিত হবে। 
বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায়

বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায়

আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে। মন্ত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই সৈয়দ সলমান আলী জানান, বুধবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা শেষে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার শহরের দর্জিরমহল এলাকায় তার বাড়িতে আনা হবে। সেখানে জানাজা শেষে স্থানীয় শাহ মোস্তফা মাজারে তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান তিনি।
জানা গেছে, সৈয়দ মহসিন আলী তিন মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা সৈয়দ আশরাফ আলী ছিলেন একজন ব্যবসায়ী। তার মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। মৌলভীবাজার থেকে ব্যবসায়ীক প্রয়োজনে কলকাতা যান আশরাফ আলী। কলকাতার আলীপুরে ছিলো তার বিশাল বাড়ি। সেই বাড়িতে ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসিন আলী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মহসিন আলী সবার বড়।
অবশেষে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবশেষে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেলে বৃষ্টি এলেও তারা সেখান থেকে সরে যাননি। এ এলাকায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিক্যাল, নর্দার্ন মেডিক্যাল, নর্দার্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী নানা ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ‘ভ্যাট দেব না, গুলি কর’ ‘আমার বাবা এটিএম বুথ নয়’ প্রভৃতি শ্লোগান দিচ্ছেন। এদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৪০০-৫০০ শিক্ষার্থী এসে ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা র‌্যালি নিয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধানমন্ডি ২৭ নম্বরে এসে বিক্ষোভ করবেন। রাস্তার ওপর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে। 

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাসের ৩০দিন পূর্ণ হলো। আর তাই ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহীম (আ.) কে স্বপ্নে তাঁর সব চেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তায়ালা তার পরিবর্তে পশু কোরবানির আদেশ দেন। এ ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে।  হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে। 
প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত।

প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত।

প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত। তাই মুসলমানেরা প্রতিবছর ঈদুল আযহার দিন থেকে শুরু করে পরের দুই দিন পর্যন্ত কোরবানি করে থাকেন। কোরবানী মূলত একটি ওয়াজিব ইবাদত। তবে আপনি জানেন কি, আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হয়েছে কিনা?  এ প্রসঙ্গে হাদিস শরীফে বলা হয়েছে, ‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’-মুস্তাদরাকে হাকেম, হাদীস : ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫

যেকোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি। ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসায়েল অনুযায়ী সম্পাদন করা।
কার উপর কুরবানী ওয়াজিব?
মাসআলা : ১. প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।-আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; 
৬০ কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলার দরকার নেইঃ হানিফ

৬০ কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলার দরকার নেইঃ হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৬০কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলা পোহানোর দরকার নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ না করার জন্য আমি সংসদে বলেছি, এখনও বলছি, বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, এ ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী মহলের ইন্ধন রয়েছে এই ষড়যন্ত্র অংকুরেই বিনষ্ট করা প্রয়োজন। নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি শঙ্কর গোবিন্দ চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে বিভাজিত করেছিলেন। রাষ্ট্রক্ষমতা দখল করে গোলাম আযমকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী করেছিলেন। নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে নাটোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি প্রমুখ।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

মক্কায় মসজিদে আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি হজযাত্রীকে শনাক্ত করা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের বরাত দিয়ে ইউএনবি জানায় নিহত ব্যক্তি একজন হজযাত্রী। তাঁর নাম আবুল কাশেম (৪৫), বাড়ি চট্টগ্রামের কর্ণফুলীতে। তাঁর পাসপোর্ট নম্বর বি ই ০১৯১৫৮৬, হাজি নম্বর ০২০৪২২৬ ও মক্তব নম্বর ১১১, গাইডের নাম নবাব মিয়া।
এরই মধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।
উল্লেখ্য, মক্কার শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় পবিত্র মসজিদ আল-হারামের ওপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন। এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপা পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বাসচালকের ছেলে সাদিক খান যুক্তরাজ্যের সাবেক ছায়া বিচারমন্ত্রী ও বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয় এলাকার এমপি।

বাসচালকের ছেলে সাদিক খান যুক্তরাজ্যের সাবেক ছায়া বিচারমন্ত্রী ও বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয় এলাকার এমপি।

ইভিনিং স্ট্যান্ডার্ড নামে যুক্তরাজ্যের একটি সংবাদপত্র ও ব্রিটিশ লেবার পার্টির ফেইসবুক সূত্রে জানা যায়, এক সময়ের বাসচালকের ছেলে সাদিক খান যুক্তরাজ্যের সাবেক ছায়া বিচারমন্ত্রী ও বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয় এলাকার এমপি।
তিনি যুক্তরাজ্যের সাবেক ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ডেম টেসা জাওয়েলসহ পাঁচ প্রতিদ্বন্দ্বীকে ভোটে হারিয়ে প্রধান বিরোধী দলের মনোনয়ন পেলেন। 
শুক্রবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ের পঞ্চম দফায় ৪৮,১৫২ ভোট পেয়েছেন। অর্থাৎ ৫৮.৯ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন সাদিক খান।
তার প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে সাবেক মন্ত্রী জাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ ৩৩,৫৭৩ ভোট পেয়ে ৪১ দশমিক ১ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন।
এদিকে, ফলাফল ঘোষণা পরপর সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মন্ত্রী ডেম টেসা জাওয়েলসহ অন্য চার প্রতিদ্বন্দ্বি।
লেবার দলীয় মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পরপর সাদিক খান বলেন, “আজ লন্ডনের এতো অধিবাসী আমার উপর আস্থা রেখেছে,তাই আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আশা রাখছি আমরা একসঙ্গে লন্ডনকে পরিবর্তন করতে পারব।”
লেবার পার্টির মেয়র প্রার্থীদের মাঝে সাদিক খান
ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, যুক্তরাজ্যের রাজধানীতে গত আট বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টিকে আবার ক্ষমতায় আনতে লড়বেন তিনি। বর্তমান কনজারভেটিভ পার্টির বরিস জনসন এখানকার মেয়র। ২০১৬ সালের মে মাসে লন্ডনের মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত। তবে, এবার প্রার্থী হচ্ছেন না বরিস জনসন। 
এ মাসের শেষদিকেই কনজারভেটিভ পার্টির প্রার্থী ঘোষণার কথা রয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থিতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন জ্যাক গোল্ডস্মিথ ও সৈয়দ কামাল নামে আরেক মুসলিম।

মক্কায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০৭ জনে

মক্কায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০৭ জনে


সৌদি আরবের পবিত্র মক্কা নগরের হারাম শরিফে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২৩৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৪০ বাংলাদেশি রয়েছেন। 
আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মক্কার স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশালাকারের ক্রেনটি নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল। 
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে মাগরিবের নামাজের আগে এ দুর্ঘটনা ঘটেছে। 
দুর্ঘটনার সময় হারাম শরিফ মুসল্লিতে পরিপূর্ণ ছিল। তাঁদের অধিকাংশই হজ পালনের উদ্দেশে বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেত হওয়া মুসল্লি বলে ধারণা করা হচ্ছে। পবিত্র হজ শুরুর অল্প কয়েক দিন আগে এ দুর্ঘটনা ঘটল। 
বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের প্রধান জেনারেল সুলেইমান আল-আমর বলেন, ‘হতাহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে আর কোনো হতাহত ব্যক্তি নেই।’ 
দুর্ঘটনাস্থলে সৌদি আরবের জরুরি উদ্ধার কর্মীরা। ছবি: এএফপিএই কর্মকর্তার ভাষ্য, শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে গাছ উপড়ে পড়ায় ক্রেনটি আছড়ে পড়েছে। 
গতকাল রাত সাড়ে ১২টায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ৪০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানোর পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ গুরুতর আহত হননি। 
এ ঘটনায় হতাহত ব্যক্তিদের নাগরিকত্ব ও ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য এখন পর্যন্ত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। 
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় বিশাল ক্রেনের অংশ। 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হারাম শরিফের চতুর্থ তলায় আছড়ে পড়ে ক্রেনটি। 
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর অনেকের রক্তাক্ত দেহ হারাম শরিফের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কারও কারও দেহ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। 
ইউটিউবে পোস্ট করা এক ছবিতে দুর্ঘটনার পর আতঙ্কিত মুসল্লিদের কাউকে কাউকে কান্না ও ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায়। পবিত্র মক্কা নগরের গ্র্যান্ড মসজিদের এই ছবিটি গত ১৪ জুলাই ওপর থেকে তোলা। ছবি: রয়টার্স
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। 
গতকাল জুমার দিন হওয়ায় হারাম শরিফে মুসল্লিদের ভিড় স্বাভাবিকভাবেই অন্য দিনের তুলনায় বেশি ছিল। হজের উদ্দেশে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো হাজিও এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেখানে। 
অধিক সংখ্যক মুসল্লি যাতে পবিত্র হজ সম্পাদন করতে পারেন, এ জন্য হারাম শরিফ কমপ্লেক্সের আয়তন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্মাণকাজের জন্য হারাম শরিফের চারপাশে অনেক ক্রেন বসানো হয়েছে। 
গতকালের দুর্ঘটনার আগে ২০০৬ সালে হজের সময় পদদলিত হয়ে শতাধিক হাজির মৃত্যু ঘটে।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের

সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের

 সৌদি আরবে বিমান হামলায় মৃত্যু হল ২০ জন ভারতীয়ের। জ্বালানি মাফিয়াদের উপর হামলা চালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ২০ জন সাধারণ মানুষ ও মৎস্যজীবীর।
সোমবার একই হামলায় সানায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার থেকে চলছে এই বিমান হানা। গত শুক্রবারের বিমান হানা সবথেকে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে। তাতেই মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয়ের।
জানা গিয়েছে, দুটি নৌকাকে লক্ষ্য করে বিমান থেকে গুলি চলতে শুরু করে। আল খোখা নামে একটি বন্দরের কাছে এই ঘটনা ঘটে। এই বন্দর ভারতীয়রাই মূলত ব্যবহার করে বলে জানা গিয়েছে। প্রায় ১০,০০০ সেনা এই হামলায় যোগ দিয়েছে।