রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

পুলিশের গুলিতে পাবলিক মরার জন্য দেশ স্বাধীন করি নাই: কালিহাতীর জনসভায় কাদের সিদ্দিকী

পুলিশের গুলিতে পাবলিক মরার জন্য দেশ স্বাধীন করি নাই: কালিহাতীর জনসভায় কাদের সিদ্দিকী

পাবলিকের রক্ত ঘাম করা পয়সায় বেতন নেয়, সেই পুলিশই পাবলিকের বুকে গুলি করে আবার মামলাও দেয়, এটা হতে পারে না। নারী নির্যাতনের বিচার চাইতে গিয়ে পুলিশের গুলি খেয়ে পাবলিক মরার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই’ বলে মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ঘাটাইলের সাবেক পৌর মেয়র আব্দুর রশিদের কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান উপলক্ষে আজ শনিবার বিকেলে কালিহাতী উপজেলা সংলগ্ন হামিদপুরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার নারী নির্যাতনের বিচারের দাবিতে সমবেত জনতার ওপর কালিহাতী পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বঙ্গবীর সরকারের উদ্দেশ্যে বলেন, “অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং আজকের মধ্যে দায়ী পুলিশদের কালিহাতী থেকে সরিয়ে নেয়া না হলে এবং এই ঘটনায় গ্রেফতারকৃতদের ঈদের আগেই মুক্তি না দিলে পরিণাম ভালো হবে না।” বক্তব্যের শুরুতেই তিনি শুক্রবার নিহত তিনজনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আমি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ না করলে এই আওয়ামী লীগ কবরে থাকতো, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাই নারী নির্যাতনকারীদের এবং মানুষকে খুন করার বিচার করুন।” এডভোকেট মিয়া মোহাম্মদ হাসান আলী রেজার সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আব্দুর রশিদ, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, এডভোকেট রফিকুল ইসলাম, আবদুল হালিম সরকার লাল, অধ্যাপক জুলফিকার শামীম, হাবিবুননবী সোহেল প্রমুখ।

২২ নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব ভাই এলাকার যুবসমাজকে মাদকাসক্ত রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন।

২২ নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব ভাই এলাকার যুবসমাজকে মাদকাসক্ত রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন।

ঢাকা দক্ষিনের সাবেক ৫৮ এর সুযোগ্য চেয়ারম্যান জনাব মরহুম হাজী হেদায়েত উল্লাহ সাহেবের সুযোগ্য কৃতি সন্তান বর্তমান ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসীর নয়ন মনি জনাব তারিকুল ইসলাম সজিব ভাই এলাকার যুবসমাজ মাদকাসক্ত রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। তাহার এই ধরনের সমাজ সেবা মূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপকে এলাকা বাসী সাদুবাদ জানায় । তিনি ইতিমধ্যেই দেশের অন্যতম সম্পদ যুবসমাজকে মাদকাসক্তের মত ধংসের পথ হতে ফিরিয়ে আনার যে আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছেন সেটি সত্যই প্রশংসনীয় । আপামর জনসাধারন তার নিকট আশাবাদী । বৃদ্ধ বনিতা ছোট বড় তথা এলাকাবাসী তার এই ধরনের অন্যতম সমাজসেবা মূলক কর্ম কান্ডকে সম্মানের সাথে সমার্থন সহ উৎসাহ উদ্দীপনা দিচ্ছে । বলার অবকাশ রাখে না যে তার পিতা সুযোগ্য চেয়ারম্যান জনাব মরহুম হাজী হেদায়েত উল্লাহ সাহেবও এলাকাবাসীর নয়নের মনি ছিলেন । সুখে দুখে এলাকাবাসীর পাশে দাড়াতেন । তার রাজনীতিতে যেমন ছিল বিছক্ষ্ণতা তেমনই ছিল সমাজ সেবা । তারই উত্তরসূরী হিসাবে সুযোগ্য কৃতি সন্তান বর্তমান ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসীর নয়ন মনি জনাব তারিকুল ইসলাম সজিব ভাই এলাকাবাসীর সুখে দুখে পাশে দাঁড়ানোই তার অন্যতম লক্ষ্য ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

এবার ইসলাম গ্রহন করেছেন জ্যানেট জ্যাকসন ।

এবার ইসলাম গ্রহন করেছেন জ্যানেট জ্যাকসন ।

শোনা যাচ্ছে মার্কিন গায়িকা জ্যানেট জ্যাকসন ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন। ২০১২ সালে কাতারের মুসলমান শিল্পপতি ওয়াসাম আল মানাকে বিয়ে করেন তিনি। গুঞ্জন উঠেছে, ৪০ বছর বয়সী মানাকে বিয়ের পরই ইসলাম ধর্ম গ্রহণ করেন জ্যানেট। আর এরপর থেকেই কনসার্টে খোলামেলা পোশাক পরিধান এবং যৌন আবেদনময় ভঙ্গিতে নাচাও কমিয়ে দিয়েছেন তিনি। এক সূত্র বলছে, "নতুন ধর্মের মধ্যে জ্যানেট যেন আপন ঘর খুঁজে পেয়েছেন। তিনি এরই মধ্যে তার পরিবার ও বন্ধুদের জানিয়েছেন, তারা সবাই জ্যানেটের সিদ্ধান্তকে সম্মান করেছেন।" সূত্রটি আরও বলছে, "জ্যানেট অনেকটা সময় ধরে ইসলাম এবং অনুসারীদের নিয়ে পড়াশোনায় ব্যয় করেছেন। অশালীন ভঙ্গীতে নাচ ও যৌনাবেদনময় গানের কথা এখন তার জন্য অতীতের বিষয়।"
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, জ্যানেট তার সর্বশেষ ট্যুরের ইতি টানার সময় বলেন ‘ইনশাআল্লাহ্’। ২০০৮ সালে জ্যানেটের ভাই মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবী করেছিল ট্যাবলয়েডটি।
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে।

হঠাৎ করে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯ জন ভর্তি হয়েছে। এই মাসেই গড়ে প্রতিদিন ২৬ জন করে রোগী ভর্তি হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৪ জন রোগী ভর্তি হয়েছে। জুন, জুলাই ও সেপ্টেম্বরে মাসে মারা গেছে চারজন। গত সাড়ে তিন মাসেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যা গত বছরের তুলনায়  প্রায় চার গুণ বেশি। এ বছরে গড়ে প্রতিদিন ১২ জন করে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ১২৩৭ জন বাসায় ফিরেছে। বাকি ৯৯ জন চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে সর্বশেষ মঙ্গলবার রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মওদুদ মারা যান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আমানের অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নেয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। 
বিশেষজ্ঞরা বলছেন, জুন-জুলাই-আগস্ট মাসে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ে। কিন্তু এবার যেহেতু সেপ্টেম্বরে বৃষ্টি হচ্ছে তাই মশার উপদ্রব আছে। থেমে থেমে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকে। জমে থাকা বৃষ্টির পানি থাকলে মশার প্রজনন বাড়ে। অন্যান্য বছরের তুলনায় এ বছর এ সময়টাতে বৃষ্টিপাত বেশি হওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। তাই বাড়ি বা বাড়ির আঙিনার কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে সে ব্যাপারে সচেতন ও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তারা আশা করছেন আগামী মাসে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। 
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত রমনা ও ইস্কাটন, ধানমন্ডি, কলাবাগান, গুলশান, বনানী এলাকার বাসিন্দারাই ডেঙ্গু জ্বরে বেশি আক্রান্ত হচ্ছেন। এসব এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, গত দু-তিন মাস থেমে থেমে বৃষ্টি হওয়ায় হঠাৎ করেই মশার প্রকোপ মারাত্মক আকারে বেড়ে গেছে। সন্ধ্যা নামতে না নামতেই ঝাঁকে ঝাঁকে মশা ঘরবাড়িতে ঢুকে পড়ছে। মশার কামড়ে অনেকের রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। তারা অভিযোগ করেন, মশার উপদ্রব বাড়লেও উত্তর বা দক্ষিণ কোন সিটি করপোরেশনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তেমন চোখে পড়ছে না। 
এ বিষয়ে মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান মানবজমিনকে বলেন, এবছর বৃষ্টি আসা-যাওয়ার মধ্যে রয়েছে। কখনও হয় বা কখনও বন্ধ থাকে। এতে বিভিন্ন স্থানে পরিষ্কার পানি জমে। ফলে মশা ডিম পাড়ে। এই সময়ে এটা বেশি হয়। গত বছরের তুলনায় একটু বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তবে, এই মুহূর্তে এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আগামী মাস থেকে রোগীর সংখ্যা কমে আসবে বলে তিনি মন্তব্য করেন। অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, এর চেয়ে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। আস্তে আস্তে কমে এসেছে। তিনি বলেন, শুধু আমাদের দেশেই নয় ভারত ও পাকিস্তানেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, ১লা জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুর উপস্থিতি তেমন থাকে না। এতে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শূন্য, মার্চে ২ জন, এপ্রিলে ২ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু মশার উপদ্রব বাড়ে জুন থেকে। সেই হিসাবে চলতি বছরের গত ১লা জুন থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে মোট ১৩৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে জুন মাসে ১৫ জন, জুলাই মাসে ১৫৬ জন, আগস্ট মাসে ৭২৭ জন এবং চলতি মাসে ৪৪৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১২৩৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে। চারজন মারা গেছে। সেন্ট্রাল হাসপাতালে জুন মাসে একজন, এ্যাপোলো হাসপাতালে জুলাই মাসে একজন এবং ইউনাইটেডে হাসপাতালে জুলাই একজন ও ১২ই সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজে একজন রোগী মারা যায়। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছে ৯৯ জন। এর মধ্যে বেসরকারি বিভিন্ন ক্লিনিকে ৬৫ জন, এ্যাপোলো হাসপাতালে দুজন, ইউনাইটেডে হাসপাতালে সাতজন, মুগদা জেনারেল হাসপাতালে চারজন, বারডেম হাসপাতালে একজন, হলি ফ্যামিলিতে নয়জন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে একজন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে একজন, কর্মিটোলা জেনারেল হাসপাতালে চারজন, স্কয়ার হাসপাতালে ১১ জন, ইবনে সিনা হাসপাতালে সাতজন এবং বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নয়জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে আইইডিসিআর’র পরিসংখ্যান মতে, চলতি বছরের গত ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত ১৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে আগস্ট মাসে ভর্তি হয়েছেন ৭২৭ জন এবং সেপ্টেম্বরে ৪৩৭ জন। 
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার গতকাল মানবজমিনকে বলেন, সাধারণত জুন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যায়। তবে, জুলাই ও আগস্ট মাসে বেশি থাকে। কারণ এই সময়ে বর্ষার পানি জমে। কিন্তু এবার সেপ্টেম্বরেও প্রচুর বৃষ্টি হচ্ছে। পানি ৩ থেকে ৫ দিন একই স্থানে স্থির থাকলে সেখানে এডিস মশা ডিম পাড়ে। এ বছর বৃষ্টি বেশি হওয়ার কারণে গত বছরের তুলনায় মশার উপদ্রব বেশি বলে তিনি মনে করেন। তিনি জানান, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন রোগী মারা গেছে।  ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলের মারা যাওয়া প্রসঙ্গে ডা. আয়েশা আক্তার ‘নিউজে এসেছে’ উল্লেখ করে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নেয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। হাসপাতালে মারা গেলে তারা সেটি হিসাবে রাখেন।
স্থাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ সালে ভর্তি হয়েছে ৩৭৩ জন, কেউ মারে যায়নি। ২০১৩ সালে ১৪৭৮ জন, ২০১২ সালে ১২৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ২০১১ সালে  ১৩৬২ জন, ২০১০ সালে ৪০৯ জন- এই সালে ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। ২০০৯ সালে ৪৭৪ জন, ২০০৮ সালে ১১৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী হাসপাতালে আসে।
ডেঙ্গু জ্বরের উৎস ও কারণ: চিকিৎসকরা জানান, ডেঙ্গু জ্বর একটি মশাবাহী রোগ। এই রোগের উৎস এডিস মশা। বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রধানত বর্ষার শুরুতে কিংবা শেষের দিকে এই রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে। এডিস ইজিপটাই ও এলবোপিকটাস নামক দুই প্রজাতির স্ত্রী মশা ডেঙ্গু জ্বরের বাহক। ডেঙ্গ ভাইরাসবাহী মশাটি যে সুস্থ মানুষকে কামড়াবে তার শরীরে ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হবে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে।
চিকিৎসকরা জানান, বাংলাদেশ ১৯৬৪ সালে সর্ব প্রথম ডেঙ্গু রোগ ধরা পড়লেও ২০০০ সাল থেকেই এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আবদ্ধ পানি থেকে এই রোগের বাহক মশার উৎপত্তি। কিন্তু এই রোগে আক্রান্ত রোগীরা দিন দিন সচেতন হচ্ছে। ফলে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়ার কারণে মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

ছেলের সামনে মাকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

ছেলের সামনে মাকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলে কালিহাতীতে ছেলের সামনে মাকে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৬ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলো কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের ছানু শেখের ছেলে ফারুক হোসেন (৩৮) ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের মুত ওসমান এর ছেলে  শামিম (৩২)। এ ঘটনায় তিন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা ও হামিদপুর এলাকার ৪-৫শ’ লোক বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতী থানা ঘেরাওয়ের উদ্দেশে কলেজগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাকবিত-া হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে কালিহাতী থানার এসআই ফারুক, কনস্টেবল  লিয়াকত ও কনস্টেবল হারুন আহত হয়। বিক্ষোভকারীরা একত্রিত হয়ে পুলিশের হামলা চালায় ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা দিকবিদ্গিক দৌঁড়ে ছুটোছুটি করতে থাকে। বিক্ষোভকারীদের ৭ জন গুলিবিদ্ধসহ ২০-২৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘাটাইল উপজেলার কয়েকটি গ্রাম থেকে ২-৩ হাজার লোক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ করতে করতে থানার দিকে আসতে থাকলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা করে। এতে একজন এসআই ও দু’জন কনস্টেবল মারাত্মকভাবে আহত হন। বাধ্য হয়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। তিনি আরো জানান, মা-ছেলেকে নির্যাতনের ঘটনায় মূলহোতা হাফিজ উদ্দিন ও রোমাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও থানা ঘেরাওয়ের কর্মসূচি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেমাকে তার ছেলের সামনে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে রোমার ভগ্নিপতি হাফিজ উদ্দিনের অপতৎপরতায় ওই মা-ছেলেকে ঘরে আবদ্ধ করে শ্লীলতাহানি করা হয়। 
সৌদি বাদশা সালমান আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ন্যাক্কারনজক ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।

সৌদি বাদশা সালমান আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ন্যাক্কারনজক ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।

মুসলমানদের পবিত্র স্থান মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদের সংরক্ষক সৌদি বাদশা সালমান আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ন্যাক্কারনজক ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। মসজিদুল আল-আকসাও মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
বাদশা সালমান এই ঘটনার পরে টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাথে কথা বলেছেন। বাদশা তাদের সাথে কথা বলে ইসরাইলি হামলার ব্যাপারে তার উদ্বেগের কথা জানান। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সীর বরাত দিয়ে বলা হয়, বাদশা সালমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক আহ্বান করেছেন আল-আকসা মসজিদে ইসরাইলি হামলা বন্ধে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন। তিনি প্যালেস্টাইনি জনগণ, পবিত্র নগরী জেরুজালেমকে রক্ষা এবং প্যালেস্টাইনী জনগণের স্বাধীনতা মেনে নেওয়ার জন্য ইসরাইলকে চাপ দেওয়ার জন্যও আহ্বান জানান।
বাদশা সালমান বলেন, ইসরাইলি এই হামলার জন্য ধর্মীয় পবিত্রতা নষ্টের পাশাপাশি ধর্মীয় উগ্রবাদীদেরও উৎসাহিত করা হচ্ছে যা বর্তমান বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সৌদি সরকার এই জেরুজালেমে আল-আকসা মসজিদে হামলার জন্য ইসরাইলি আগ্রাসনকে দায়ী করে বলেন, এর জন্য ইসরাইলকে দায়দায়িত্ব নিতে হবে।

তারা ইসরাইলকে সর্তক করে বলে ইসরাইলি আগ্রাসনের কারনে মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। এই ধরনের হামলা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সৌদি এক কর্মকর্তা সর্তক করে দিয়ে বলেন জায়ানবাদী রাষ্ট্রের এ ধরনের নিপীড়নমূলক কাজের জন্য এই পুরো অঞ্চলেই সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।

সেই কর্মকর্তা আল-আকসা মসজিদকে প্যালেস্টাইন থেকে আলাদা করার জন্য ইসরাইল চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি বাদশাকে এই সপ্তাহে আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার বিষয়ে অবহিত করেন। তিনি এও জানান যে বিশ্ব নেতৃবৃন্দকে তিনি পবিত্র মসজিদ রক্ষার জন্য আহ্বানও জানিয়েছেন।
এই সপ্তাহে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে হামলা চালায়। হামলার পরে পুরো আরব বিশ্বে ঐ হামলায় ইসরাইলের প্রতি নিন্দার ঝড় উঠে। মসজিদে হামলার পরে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

Muslim boy arrested over clock invited to White House

Muslim boy arrested over clock invited to White House

Muslim boy arrested over clock invited to White House Obama invite comes after Texas boy was arrested after his homemade clock was mistaken for a bomb by teachers and police. The arrest prompted outrage with thousands expressing their anger at authorities for arresting the boy over his school project [AP] US President Barack Obama has issued a White House invitation to a Muslim schoolboy who was arrested for bringing a homemade clock to school.Ninth-grade high school student Ahmed Mohamed from Irving, Texas, was arrested on Monday after his teachers reported him to the police for making a clock, which they said resembled a bomb. The arrest prompted outrage with thousands expressing their anger at authorities for arresting a 14-year-old boy over his school project. Social media users rallied behind the teen using the hashtag #IStandWithAhmed, which has picked up more than 500,000 mentions on Twitter so far, according to analytics site Topsy, and continues to rise rapidly. The story also ranked highest on the user-generated curation website, Reddit. Police have said they will not charge Mohamed but he told reporters on Wednesday that he remains suspended from school until Thursday. Many of the comments cited Mohamed's religious and ethnic background as the probable cause of his arrest, a viewpoint shared by the largest Muslim civil advocacy group in the US. Ibrahim Hooper, the spokesman for the Council on American-Islamic Relations (CAIR), told Al Jazeera that it was "obvious" the school boy's religion had played a role in his arrest. "We believe the arrest would not have occurred if the student had not been Muslim ... the school's reaction and that of the police stems from the fact that he is a Muslim," Hooper said. "It is a symptom of growing Islamophobia that a 14-year-old was handcuffed and dragged away for doing a science project." Widespread support Mohamed, who is of Sudanese background, drew support from a number of high profile African-American personalities including talk-show host Montel Williams and rapper Talib Kweli Greene. In a Facebook post, Williams suggested previous anti-Islamic statements made by Irving's mayor, Beth Van Duyne, had played a role in stirring up anti-Muslim sentiment in the area. "She [Van Duyne] bought into a conspiracy theory that what is actually a faith-based voluntary mediation panel ... was some sort of attempt to impose Sharia law. She's now become a hero of the paranoid far right," Williams wrote. As the hashtag spread on Twitter a number of NASA scientists gave their backing to Mohamed, including astronaut Chris Hadfield, and systems engineer Bobak Ferdowsi. Ferdowsi said a similar incident could have put him off working for NASA.
আগামী ১০ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রযুক্তিগত দিক থেকে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো।

আগামী ১০ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রযুক্তিগত দিক থেকে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো।

আগামী ১০ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে প্রযুক্তিগত দিক থেকে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো। শুধু তাই নয়, আগামী দশকে বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতই হবে প্রধান বাদশা, এমনই দাবি করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। প্রতি বছর ভারতের জিডিপি যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ইসরোর জন্য বরাদ্দ। ২০১৫-১৬ সালে ইসরোর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩.৯ বিলিয়ন টাকা(১.২ বিলিয়ন ডলার)। যেখানে অর্থনৈতিক দিক থেকে সহস্র যোজন এগিয়ে থাকা আমেরিকা নাসার জন্য বরাদ্দ করেছে ১৭.৫ বিলিয়ন ডলার। যদিও গোটা বিশ্বই আজ এক কথায় স্বীকার করে, ইসরোর চেয়ে কম খরচে এতবার সাফল্যমণ্ডিত মহাকাশ অভিযান কেউ করতে পারেনি। জেনে রাখা ভাল, ইসরো আজ পর্যন্ত তাদের বরাদ্দ পুরো টাকা খরচ করে ওঠার আগেই সাফল্যের সঙ্গে ‘মিশন সাকসেসফুল’ করেছে। কিন্তু এ জন্য মোটেও ইসরোকে নাসার চেয়েও এগিয়ে রাখা হচ্ছে না। যে কারণে মনে করা হচ্ছে, নাসাকে ছাপিয়ে যেতে পারে ইসরো, সে কারণগুলোকে তুলে ধরেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। সে কারণগুলো হলো: ১. শুক্রগ্রহ অভিযান:মঙ্গলের পর ইসরোর বিজ্ঞানীদের পরবর্তী গন্তব্য শুক্র। আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০১৯ সালেই শুক্রের উদ্দেশ্যে রওনা দিতে পারে ইসরোর মহাকাশযান। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অ্যাডভান্সড মডেলটি রকেটটি ভারতীয় উপগ্রহকে কাঁধে চাপিয়ে শুক্রে নিয়ে যেতে পারে। আর যে উপগ্রহটি শুক্রে পাঠানো হবে তা অনেকটা পৃথিবীর চারপাশে চক্কর কাটছে যে RISAT-1, তার মত হতে পারে। ২. পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল তৈরি: কম খরচে মহাকাশ গবেষণায় দিশারী হতে চলেছে ইসরো। আর কয়েকদিনের মধ্যেই ‘টু স্টেট টু অরবিট’ বা Two-State-To-Orbit (TSTO) তৈরির কাজ সেরে ফেলবে ইসরো। এটি এক ধরনের রি-ইউজেবল লঞ্চ ভেহিকেল। অর্থাৎ একবার উৎক্ষেপণ করেই এর কাজ ফুরোবে না। ফের এর মাধ্যমে মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ করা যাবে। এর সাহায্যে ছোঁড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ৩. মহাকাশে মনুষ্যবাহিত জিএসএলভি ৩ রকেট উৎক্ষেপণ: ইতিমধ্যেই ইসরো তৈরি করে ফেলেছে নেক্সট জেনারেশন জিএসএলভি, নাম GSLV Mark III, অন্তত ৫০০০ কিলো ওজন মহাকাশে বয়ে নিয়ে যেতে সক্ষম এই রকেট। গত বছরের ডিসেম্বরের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। ৪. আদিত্য, সান-স্পেস মিশন: ২০১৭ সালের মধ্যে ইসরো শুরু করতে চলেছে তাদের প্রথম সূর্যাভিযান। নাম আদিত্য। মাত্র ৪৯ কোটি টাকা বাজেটের এই আদিত্য ১ হতে চলেছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সূর্যাভিযান। সূর্যের করোনা নিয়ে গবেষণা চালাবে এই যান। ৫. চন্দ্রায়ণ ২, মুন মিশন: ভারতীয় সূত্র ও ডিফেন্স নিউজের প্রতিবেদন মোতাবেক, ভারতের প্রথম চন্দ্রাভিযান ‘চন্দ্রায়ন ১’ -এর মাধ্যমেই গোটা দুনিয়া প্রথম জানতে পেরেছিল চাঁদে জল রয়েছে। চন্দ্রায়নের সাফল্যের পর ফের চাঁদে বড়সড় এক মিশন শুরু করছে ইসরো। এই মিশনে চাঁদের মাটিতে নাসার ‘রোভার’-এর থেকেও বেশদিন কাটাবে ও ছবি তুলবে, নমুনা পরীক্ষা করবে। 
সুখবর ! সুখবর ! সুখবর !!!

সুখবর ! সুখবর ! সুখবর !!!

ঈদুল আজহা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য গ্রামীণ ফোনের সুখবর।  গ্রাহকদের জন্য উপহার নিয়ে এসেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
ভিন্ন ভিন্ন রিচার্জে ভিন্ন ভিন্ন উপহার দিচ্ছে কোম্পানিটি।
গ্রামীণফোন সূত্রে জানা গেছে, শুধু স্টার গ্রাহকরা ৩৯৯, ৪৯৯ এবং ৫৯৯ টাকা রিচার্জ করলেই পাবেন ঈদ উপহার।  ৫৯৯ টাকা রিচার্জে ১টি টি-শার্ট, ৪৯৯ টাকা রিচার্জে ১টি জায়নামাজ এবং ৩৯৯ টাকা রিচার্জে ১টি মগ।
এ সুযোগ ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত (স্টক থাকা সাপেক্ষে)। ১৮টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই আকর্ষণীয় উপহার দেয়া হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

নামে বেনামে গড়ে ওঠা গণমাধ্যম ও ‘ভুয়া’ সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন:ওবায়দুল কাদের।

নামে বেনামে গড়ে ওঠা গণমাধ্যম ও ‘ভুয়া’ সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন:ওবায়দুল কাদের।

১৬ সেপ্টেম্বর- নামে বেনামে গড়ে ওঠা গণমাধ্যম ও ‘ভুয়া’ সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজনীতিবিদদের মতো ‘হাইব্রিড’ সাংবাদিক তৈরি হয়েছে মন্তব্য করে ওইসব সাংবাদিকরা যেন মূল ধারার সাংবাদিকদের কোণঠাসা করে ফেলতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন ও গণমাধ্যম শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য দেন এক সময়ের সাংবাদিক ওবায়দুল কাদের। তিনি বলেন, “হাইব্রিড শুধু এখন রাজনীতিতে নয়, হাইব্রিড এখন সাংবাদিকতায়ও। শুধু মফস্বলে নয়, ঢাকায়ও আছে। “পরিচয়পত্র লাগিয়ে ঘুরঘুর করছে, খুব ব্যস্ত। বলি, আরে কি ব্যাপার, এত ব্যস্ততা কীসের? বলে, আমি সাংবাদিক। আই অ্যাম অ্য জার্নালিস্ট- খুব ভাব নিয়ে বলে।” “তো জার্নালিস্ট কোন কাগজে আছেন? কোন মিডিয়ায় আছেন? বলে, ফ্রিল্যান্স। এ রকম অনেক সাংবাদিকই আছে। মফস্বলে খবর নেন অনেকে ডিসি-এসপির অফিসে বসে থাকে। আমি কিন্তু সাংবাদিক কমিউনিটির উপর অ্যাটাক করছি না। এই কমিউনিটির উপর কেউ অ্যাটাক করলে আমি তা মেনেও নেব না।” সাংবাদিকতার নামে হাইব্রিড সাংবাদিকতা চলছে মন্তব্য করে কাদের। তিনি বলেন, “হাইব্রিড রাজনীতিতেও চলছে। বিলবোর্ড দেখলে মনে হয় বঙ্গবন্ধুর একটা ছবির সঙ্গে ৩৭টা ছবি। এরা কারা? কোত্থেকে এল এরা? বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা।” বাংলাদেশকে সাংবাদিক উৎপাদনেরও কারখানা হিসাবে অভিহিত করে মন্ত্রী বলেন, “প্রতিদিন নতুন নতুন সাংবাদিক দেখি। কোত্থেকে আসল? যারা রিয়েল জার্নালিস্ট, কষ্ট করেন, লেখাপড়া করেন, তাদের এসব সাংবাদিক (ভুয়া) দেখলে খারাপ লাগে; যেমন আমাদের পলিটিশিয়ানদের হাইব্রিড দেখলে খারাপ লাগে।” হাইব্রিড সাংবাদিকরা ভাল সাংবাদিকদের যেন কোণঠাসা করে ফেলতে না পারে সে বিষয়ে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকসহ উপস্থিত গণমাধ্যমকর্মীদের সতর্ক করেন সড়ক পরিবহনমন্ত্রী। সাংবাদিকদের সমালোচনার সময় বামে বসা প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্ট ইকবাল সোবহান চৌধুরীর দিকে ঘাড় ঘুরিয়ে কাদের বলেন, “ডোন্ট মাইন্ড।” “এখন আর ভাল কথা নেই। ভাল কথার স্টক ফুরিয়ে গেছে, এখন আর গোডাউনে কোনো ভাল কথা নেই। এদেশে ভাল কাজের দৃষ্টান্ত খুব কম।” ওবায়দুল কাদেরের বক্তব্যের আগে সাংবাদিক নেতা ইকবাল সোবহান প্রায় ৪০ মিনিট ধরে গণমাধ্যম, সাংবাদিকতা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুল ধরে বক্তব্য দেন। নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, “যেই একটা মাইক পায় ভাষণ দিতে শুরু করে।” এসময় হাসির রোল পড়ে সম্মেলন কক্ষে। মন্ত্রীও হাসতে হাসতে আবার বলেন, “মাইক পাইলেই ভাষণ দিতে শুরু করে।” সব জায়গায় বিভক্তি তৈরি হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, জাতীয় প্রেস ক্লাব দুইভাগ হয়ে গেছে, যা জীবনেও দুইভাগ ছিল না। সিলেটে দুইভাগ, ঘরও দুইটা হয়ে গেছে। এখানে (জাতীয় প্রেস ক্লাব) মশারির মধ্যে মশারি। রাজশাহীতে গিয়ে শুনলাম তারা চার ভাগ। “হাইব্রিড মানসিকতা বেশি করে গ্রো করেছে, ওয়াল বেশি করে উঠছে। পদ্মাব্রিজ তৈরি হচ্ছে কিন্তু আমাদের সম্প্রীতির সেতু তৈরি হচ্ছে না। তবে নিজেদের সীমাবদ্ধতা থাকলেও দেশ বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে।” ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “আবারও আশা করার মতো আলোক রেখা আমি দেখলাম।” কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব সৎ হলে ওই মন্ত্রণালয়ের ৫০ শতাংশ দুর্নীতি এমনিতেই কমে যাবে মন্তব্য করে কাদের বলেন, “আশপাশের লোক অপকর্ম করলে মন্ত্রী নিজেকে সৎ দাবি করতে পারেন না।” জনপ্রশাসনের কর্মকর্তাদের ফাইলের মান অনেক নিচুতে চলে গেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “শুদ্ধ ফাইল খুব একটা পাই না। পড়লে আমি খুবই হতাশ হই। যারা বিসিএস কোয়ালিফাই করে এলো তাদের পড়াশোনার মান এত নিচে কী করে হয়?” সচিবালয়ে কর্মকরত বিভিন্ন গণমাধ্যমের ৬০ জন সাংবাদিককে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত দুই দিনের এই কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থ বিভাগের জ্যেষ্ঠ মাহবুব আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন। এর আগে মঙ্গলবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এই কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও উপস্থিত ছিলেন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান।