বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রিয়াল অর্থাৎ প্রায় ২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রিয়াল অর্থাৎ প্রায় ২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রিয়াল অর্থাৎ প্রায় ২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ ছাড়া যারা আঘাতের কারণে একেবারে স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের ১০ লাখ রিয়াল ও আহত ব্যক্তিদের ৫ লাখ রিয়াল করে দেওয়া হবে। মঙ্গলবার এক ফরমানে সৌদি বাদশাহ সালমান এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেন ভেঙে পড়লে ১১১ জন নিহত হন। এ ছাড়া আহত হয় আরো ২৩৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংগালী। দুর্ঘটনায় যারা স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদেরও একই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদের ৫ লাখ রিয়াল অর্থাৎ ১ কোটি ৪ লাখ টাকা করে দেওয়া হবে। তবে সৌদি আদালতে ক্ষতিপূরণের মামলা দায়ের করলে যে অর্থ পাওয়ার কথা, এর মধ্যে তা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এটি কেবল সৌদি বাদশাহর পক্ষ থেকে দেওয়া ক্ষতিপূরণ।
রাজকীয় ওই ফরমানে আরো জানানো হয়েছে, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের দুই সদস্যকে আগামী বছর সরকারি খরচে হজ করানো হবে। এ ছাড়া যারা আহত হওয়ার কারণে এবার হজ করতে পারছেন না, তাদের আগামী বছর রাজকীয় অতিথি হিসেবে হজ করানো হবে। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের স্বজনরা যাতে সৌদিতে এসে তাদের সঙ্গে থাকতে পারেন, সে জন্য তাদের ভিসাও প্রদান করা হবে। সূত্রঃ-ইন্টারনেট ।

দাফনের ৭ বছর পর আবার বাড়িতে ফিরে এসেছে ছোট বুড়ি ।

দাফনের ৭ বছর পর আবার বাড়িতে ফিরে এসেছে ছোট বুড়ি ।

চাঞ্চল্যকর খবর! দাফনের ৭ বছর পর আবার বাড়িতে ফিরে এসেছে ছোট বুড়ি । এমন সংবাদের  ছোট বুড়িকে দেখার জন্য বাড়িতে ভিড় করছে নারীপুরুষ। তবে আসল ছোট বুড়ি নাকি নকল বুড়ি তা নিয়ে নানা প্রশ্ন পরিবারের লোকজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের সালকুপা গ্রামে।
সরেজমিন শালকোপাড়া গ্রামে গিয়ে জানা যায়, শালকোপা গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার মেয়ে  ছোট বুড়ি (৬০) মানুষিক রোগে আক্রান্ত হয়ে ১৯৯০ সালের দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয়।  দীর্ঘ ১৫ বছর তার কোন খোজ ছিল না। হঠাৎ ২০০৫ সালের দিকে পরিবারের লোকজন খবর পায় ছোট বুড়ি সদর উপজেলার ছয়াইল গ্রামে বেড়িয়ে বেড়াচ্ছে। এর পর পরিবারের লোকজন  তাকে সেখান থেকে ধরে বাড়িতে আনে।  এরপর পেরিয়ে যায় ৩ বছর। হঠাৎ একদিন  ছোট বুড়ি মারা যায়। দাফন করা হয় বাড়ির পাশেই। এ পর সবাই নিশ্চিন্তে ছিল। ৭ বছর পর আবার গত ১০ সেপ্টেম্বর সকালে ছোট বুড়ি কে সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার মহিষাডাঙ্গা গ্রামে দেখা গেছে এমন খবর পেয়ে তার সেজো ভাই সদর উদ্দিন মোল্লাসহ অন্যরা সেখানে যায়। এবং দেখে তার বোনের মতোই চেহারার একটি মহিলা। এর পর তারা তাকে প্রশ্ন করে তোমার বাড়ি,তোমার বাবার নাম, তোমার ভাইদের নাম কি। একে একে সে উত্তর দেয়। এর পর তাকে আবার নিজ বাড়িতে আনে সদর উদ্দিন। এ ঘটনা জানাজানির পর এলাকার নারীপুরুষ ছোট বুড়ি কে দেখার জন্য ভিড় করছে তার বাড়িতে।
ঐ গ্রামের মরিয়ম বেগম, আলেয়া খাতুন জানান, অনেকে ধারণা করছে  ছোট বুড়ির আত্মা নিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। কিন্তু অলৌকিক কিছু ঘটেনি। আসলে আগের মরে যাওয়া ছোট বুড়ি হয়তো নকল ছিল।
ছোট বুড়ির ভাই সদর উদ্দিন মোল্লা জানান, আগে যখন তার বোন ভেবে ছোট বুড়ি কে নিয়ে আসা হয়েছিল তার সাথে নিজ বোনের হু বহু মিল ছিল। তার বোনের মতো কান কাটা-নাক টাকা ছিল যার প্রেক্ষিতে তাকে বাড়িতে আনা হয়েছিল। এক পর্যায়ে সে মারা যায় । আমরা তাদের বাড়ির পাশেই দাফণ করি। কিন্তু ৭বছর পর হঠাৎ করে আবার যখন আমরা আরেক ছোট বুড়িকে পাই তখন বুঝতে পারি এটাই আমাদের আসল বোন। তিনি আরো জানান,  বর্তমানে যে বোনটিকে পাওয়া গেছে সে মানুষিক রোগী হলেও আমাদের নাম,বাবার নাম বলতে পারে। কিন্তু আগে যাকে দাফন করা হয়েছে বুড়ি ভেবে সে কোন কথা বলতে পারতো না।
ঘোড়শাল ইউনিয়নের ১ নং ওয়াড্র্রে মেম্বর জাহিদুল ইসলাম দুদু জানান, ঘটনাটি জানার পর এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে যে ছোট বুড়িকে পাওয়া গেছে সেটিই আসল । আর যাকে আগে দাফন করা হয়েছিল সেজন নকল ছিল।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঘটনাটি রাজধানী ঢাকার পূর্ব শেওড়াপাড়ার। চার থেকে পাঁচটি কুকুর নবজাতককে নিয়ে খেলছে। বাকি মানুষ নামধারীরা তা দেখছেন। এরই মধ্যে এক নারী কুকুরের মুখ থেকে কোলে তুলে নিলেন নবজাতককে, যেটি তারই মত আরেক মা ফেলে গেছেন ডাস্টবিনে। ঘটনাটি রাজধানী ঢাকার পূর্ব শেওড়াপাড়ার। মঙ্গলবার বিকেলে স্থানীয় এক নারী নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পুরাতন বিমানবন্দর মাঠে স্থানীয় শিশুরা খেলা করছিল। এ সময় তারা দেখে ডাস্টবিন থেকে চার-পাঁচটি কুকুর কাপড়ে মোড়ানো একটি বস্তু নিয়ে খেলা করছে। কৌতুহলবশত শিশুরা এগিয়ে গিয়ে তাতে এক নবজাতককে দেখতে পায়। এরপর তারা আশেপাশের লোকদের বিষয়টি জানায়। স্থানীয়রাও ছুটে আসেন। কিন্তু সবাই দাঁড়িয়ে নবজাতক নিয়ে কুকুরের খেলা দেখছিল। এরই মধ্যে জাহানারা নামের এক নারী এগিয়ে গিয়ে নবজাতককে নিজের কোলে তুলে নেন। নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক। এরপর আর দেরি না করে ওই নারী প্রথমে স্থানীয় আরএস হাসপাতালে, পরে আগারগাঁও শিশু হাসপাতাল ঘুরে সবশেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সেখানকার নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন। ঢামেক নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অবেদ হোসেন মোল্লা জানান, কন্যা শিশুটির বয়স এক বা দেড় দিন হবে, ওজন আড়াই কেজি। তার নাক ও ঠোঁটের ওপরের কিছু অংশ নেই। কুকুরের আঘাতে সেখানে ক্ষত হয়েছে। তিনি জানান, শিশুটির বাম হাতের দুই আঙ্গুলও ঝুলে আছে। এছাড়া শরীরেও ক্ষত হয়েছে। চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 
মক্কার মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ টাকা করে ক্ষতিপূরণ

মক্কার মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ টাকা করে ক্ষতিপূরণ

মক্কার মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে বিমা কোম্পানি। মঙ্গলবার বিমা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে দেশটির আরবি দৈনিক আল হায়াত। বিমা কোম্পানি দুর্ঘটনায় নিহত ১০৭ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩৩ মিলিয়ন রিয়াল বা ৬৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে বিমা কোম্পানি। এই টাকার পুরোটাই হারাম শরীফ সম্প্রসারণ প্রকল্পের ইন্স্যুরেন্স কোম্পানি ব্লাড মানি হিসাবে প্রদান করবে। এ বিষয়ে ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ আদহাম জাদ বলেন, সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য ন্যূনতম ১ লাখ রিয়াল পর্যন্ত বিমা ঝুঁকি গ্রহণ করা হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বড় ধরনের আপদকালীন সময়ে তা বাড়ানো হয়। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মক্কার পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় ১০৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় ২ শতাধিক হাজী।

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মুসলিম ধর্মাবলম্বীদের ২য় বৃহত্তম আনন্দ উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে বলা হয়েছে, সোমবার দেশের আকাশ সীমায় কোথাও পবিত্র জ্বিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আরবী মাসের নিয়ম অনুযায়ী বুধবার থেকে পবিত্র জিলহাজ্ব মাস শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল-আজহা অনুষ্ঠিত হবে। 
বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায়

বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায়

আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দেশে আনা হচ্ছে। মন্ত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই সৈয়দ সলমান আলী জানান, বুধবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা শেষে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার শহরের দর্জিরমহল এলাকায় তার বাড়িতে আনা হবে। সেখানে জানাজা শেষে স্থানীয় শাহ মোস্তফা মাজারে তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান তিনি।
জানা গেছে, সৈয়দ মহসিন আলী তিন মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা সৈয়দ আশরাফ আলী ছিলেন একজন ব্যবসায়ী। তার মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। মৌলভীবাজার থেকে ব্যবসায়ীক প্রয়োজনে কলকাতা যান আশরাফ আলী। কলকাতার আলীপুরে ছিলো তার বিশাল বাড়ি। সেই বাড়িতে ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসিন আলী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মহসিন আলী সবার বড়।
অবশেষে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবশেষে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেলে বৃষ্টি এলেও তারা সেখান থেকে সরে যাননি। এ এলাকায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিক্যাল, নর্দার্ন মেডিক্যাল, নর্দার্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী নানা ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ‘ভ্যাট দেব না, গুলি কর’ ‘আমার বাবা এটিএম বুথ নয়’ প্রভৃতি শ্লোগান দিচ্ছেন। এদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৪০০-৫০০ শিক্ষার্থী এসে ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা র‌্যালি নিয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধানমন্ডি ২৭ নম্বরে এসে বিক্ষোভ করবেন। রাস্তার ওপর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে। 

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাসের ৩০দিন পূর্ণ হলো। আর তাই ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহীম (আ.) কে স্বপ্নে তাঁর সব চেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তায়ালা তার পরিবর্তে পশু কোরবানির আদেশ দেন। এ ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে।  হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে। 
প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত।

প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত।

প্রতিটি মুসলমানের জন্য কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদাত। তাই মুসলমানেরা প্রতিবছর ঈদুল আযহার দিন থেকে শুরু করে পরের দুই দিন পর্যন্ত কোরবানি করে থাকেন। কোরবানী মূলত একটি ওয়াজিব ইবাদত। তবে আপনি জানেন কি, আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হয়েছে কিনা?  এ প্রসঙ্গে হাদিস শরীফে বলা হয়েছে, ‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’-মুস্তাদরাকে হাকেম, হাদীস : ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫

যেকোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি। ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসায়েল অনুযায়ী সম্পাদন করা।
কার উপর কুরবানী ওয়াজিব?
মাসআলা : ১. প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।-আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; 
৬০ কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলার দরকার নেইঃ হানিফ

৬০ কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলার দরকার নেইঃ হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৬০কোটি টাকা ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলা পোহানোর দরকার নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ না করার জন্য আমি সংসদে বলেছি, এখনও বলছি, বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, এ ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী মহলের ইন্ধন রয়েছে এই ষড়যন্ত্র অংকুরেই বিনষ্ট করা প্রয়োজন। নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি শঙ্কর গোবিন্দ চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে বিভাজিত করেছিলেন। রাষ্ট্রক্ষমতা দখল করে গোলাম আযমকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী করেছিলেন। নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে নাটোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী প্রামানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি প্রমুখ।