রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকার হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে হত্যার অভিযোগে আদালতে নালিশী মামলা করেছেন তার ভাই।
আরজু মিয়াকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে র‍্যাব-২ এর পরিচালক এবং পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই মাসুদ রানা।
আটকের পর গত ১৭ই অগাস্ট আরজু মিয়াকে নিয়ে একটি অভিযানে গেলে 'বন্দুকযুদ্ধে' তিনি নিহত হন বলে জানিয়েছিল র‍্যাব।
তবে মামলার অভিযোগে বলা হয়েছে এধরণের কোন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে দাবী করেছেন মামলার বাদী।
নিহত আরজু মিয়া ছাত্রলীগের হাজারীবাগ থানার সভাপতি এবং ঐ এলাকায় ১৬ বছরের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছিল।
এ মামলার বিষয়ে ২৫শে অগাস্ট পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না

বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না

হাজারিবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে এই সরকার চলতে পারে না মন্তব্য করে র‌্যাবকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। কিশোর রাজাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন হাজারিবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। র‌্যাবের দাবি, অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। একই পরিণতি হয়েছে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবদ্ধ হওয়ার ঘটনায় জড়িত আজিবরের। রাজধানীর হাজারিবাগে আরজু মিয়ার কুলখানিতে অংশ নিয়ে র‌্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই এলাকার সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তাপস বলেন, বিএনপি-জামায়াত র‌্যাব সৃষ্টির মাধ্যমে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিলো। র‌্যাবকে ঢেলে সাজাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার আরজুকে কেনো হত্যা করা হলো তার জবাব প্রত্যেকটা ব্যক্তিকে দিতে হবে। 0প্রতিক্রিয়াশীল শক্তিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতসহ সকল প্রতিক্রিয়াশীল শক্তি যখন নিঃশেষের পথে তখন নতুনভাবে দলকে সরকারের প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দল এবং সরকারে যেনো বিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন ফজলে নূর তাপস। 

আজব ফলে ৫ মিনিটেই সেরে যাবে ক্যান্সার, দাবি বিজ্ঞানীদের

আজব ফলে ৫ মিনিটেই সেরে যাবে ক্যান্সার, দাবি বিজ্ঞানীদের

সন্ধান মিলেছে আজব এক ফলের। যে ফল খেলে ৫ মিনিটেই ধ্বংস হয়ে যাবে ক্যান্সারের মতো কঠিন রোগ! এ দাবি অস্ট্রেলীয়ার বিজ্ঞানীদের।

অস্ট্রেলীয়ার গবেষকরা আবিষ্কার করেছন ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলীয়ার একাংশের গাছে পাওয়া যায় এই ফল, দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ফল দেখে রীতিমত বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় ৮ বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই আজব ফল আবিষ্কার করেছেন। এই আজব ফলে রয়েছে ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা।

এ পর্যন্ত এই ফল হতে তৈরি একটি ওষুধ ৩শ’ টি প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। এতে ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, এই ফল হতে ওষুধ তৈরি করা কঠিন এবং বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

তবে এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাত্র ৫ মিনিটের মধ্যে এই ওষুধ কাজ করা শুরু করে দেয়।

কয়েকদিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার। এতে বিজ্ঞানীরা আরো চমক যান।

বিজ্ঞানীরা ভাবছেন, ফল হতে প্রাপ্ত ওষুধটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মানব ইতিহাসে অভূতপূর্ব ঘটনার সূত্রপাত হবে। –

টানা ২ দিন উলঙ্গ থাকবেন তসলিমা

টানা ২ দিন উলঙ্গ থাকবেন তসলিমা

ইতিমধ্যে ভারতে এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানো হলো বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে একথা জানানো হয়েছে। এর আগে তসলিমা বলেছিলেন, রেসিডেন্স পারমিটের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে তিনি আশাবাদী। ১৭ আগস্ট তার পূর্বের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে সুইডেনের নাগরিক তসলিমা বলেন, রেসিডেন্স পারমিটের মেয়াদ বৃদ্ধি না হওয়ার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সেখানে তসলিমার বসবাসের মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে দুঃখ মুছে ফেলতে অভিনব উযদাপন করবেন বিতর্কিত এ লেখিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাঙালি বন্ধুকে তিনি জানিয়েছেন, ভারতে আসতে পারলে এবার টানা ২ দিন নিজ বাড়িতে একা থাকবেন। ঐ সময়টাতে তিনি পুরো নগ্ন অবস্থায় থাকতেও চান।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে দেশত্যাগ করেন তসলিমা। সর্বশেষ ২০১৪ সালে ১ বছরের জন্য ভারতে অবস্থানের অনুমতি পেয়েছিলেন তিনি। যার মেয়াদ ১৭ই আগস্ট শেষ হয়েছে। যদিও ২০০৪ সাল থেকে তিনি ভারতে থাকছেন। ভারত তার ভিসার মেয়াদ নিয়মিতই বাড়িয়েছে। বেশ কয়েকবার তিনি ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশেষ করে কলকাতায় থাকার ইচ্ছা তার বহুদিনের। এমনকি একসময় বাঙালি অধ্যুষিত এ শহরটিতে থাকতেনও তিনি। কিন্তু সেখানে তাকে নিয়ে বেশ কয়েকটি ইসলামপন্থি দল আন্দোলন শুরু করলে পশ্চিমবঙ্গ সরকার তাকে অন্যত্র চলে যেতে বলে। এরপর থেকে তিনি রাজধানী দিল্লিতে বসবাস করেন। তিনি জানান, ভারতে অবস্থানের অনুমতি না পেলে, পরিচয় সঙ্কটে পড়বেন তিনি। যা তার লেখালেখি ও নারী অধিকার বিষয়ক লড়াইয়ে প্রভাব ফেলবে। -সংবাদমাধ্যম

নদীতে ভেসে উঠছে অসংখ্য মাছ,

নদীতে ভেসে উঠছে অসংখ্য মাছ,

নদীর তীরে অসংখ্য মাছ ভেসে ওঠেছে। তা দেখতে ভিড় করে উৎসুক জনতা। সবাই ব্যাপক আগ্রহ আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে নদীর দিকে, এমন দৃশ্য তারা আগে কখোনো দেখেনি! হ্যাঁ, গত বৃহস্পতিবার চীনের তিয়ানজিনের হাইহি নদীতে এমনই ঘটনা ঘটে। নদীর তীর ঘেঁষে ভেসে উঠে হাজার হাজার মরা মাছ। এক সপ্তাহ আগে চীনের এ শহরটিতে ভয়াবহ বিস্ফোরণস্থলের কাছ থেকে কয়েক মাইল দূরে এ মৃত মাছগুলো দেখা গেল।
জানা গেছে, ভয়াবহ ওই দুর্ঘটনাটির ফলে পাশের নদীতে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিক পদার্থ নিয়ে দেশটিতে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। বিস্ফোরণস্থলের ওই গুদামটিতে অন্তত ২৫ হাজার টন বিপজ্জনক রাসায়নিক পদার্থ মজুদ ছিল বলে জানা গেছে। তবে মাছের মৃত্যুর সাথে ওই বিস্ফোরণের সম্পর্ক আছে বলে মনে করছেন না চীনা কর্মকর্তারা। তারা সেখানে দূষণমুক্ত করার জন্য এখনো কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের এ ঘটনার কারণ জানতে চাওয়া ও তদের সম্পত্তির ক্ষতিপূরণ দাবি করার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই দুর্যোগের যথাযথ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার তিনি পলিটব্যুরো মিটিংয়ে বলেন, এ ঘটনায় বিপুল প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি রক্ত দিয়ে কেনা এক গভীর শিক্ষা।
সামরিক বাহিনীর সদস্যরা বিস্ফোরণের এক সপ্তাহ পরেও অঞ্চলটিকে দূষণমুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে। বিস্ফোরণস্থানটির কাছের পানিতে নিরাপত্তার মাত্রার চেয়ে ১০০ গুণ বেশি সোডিয়াম সায়ানাইড পাওয়া যাচ্ছে। সোডিয়াম সায়ানাইড মানুষের জন্য খুবই বিষাক্ত, এমনকি তা সামান্য পরিমাণে হলেও।
তবে চীনা কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, নদীর যে স্থানে বৃহস্পতিবার হাজার হাজার মৃত মাছ পাওয়া গেছে সেখানকার পানির নমুনা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রার সায়ানাইড পাওয়া যায়নি। বিস্ফোরণস্থানটির কাছ থেকে এ জায়গাটির দূরত্ব চার মাইল।
তিয়ানজিংয়ের পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র এ মাছ মারা যাওয়ার ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ডেং জিয়াওয়েন। তবে পানি খারাপ হয়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালে স্থানীয় নদীতে ব্যাপকহারে মাছ মারা যাওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেও তিনি জানান।

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই

আস্তাকুঁড়ে অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললেই ফ্রি ওয়াইফাই সেবা মিলবে। শহর পরিষ্কার রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের দুই ছাত্র। তবে মূল পরিকল্পনা প্রতীক আগারওয়ালের।
ভারতের রাজধানী দিল্লীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শেষ করা দুই ছাত্র নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার পুরষ্কার হিসেবে ফ্রি ওয়াইফাই সেবা দেয়ার উদ্যোগ হাতে নিয়েছেন। প্রত্যেক ব্যক্তি তাঁর নিজের আশপাশ যেনো পরিচ্ছন্ন রাখেন তাই এই ব্যবস্থা।
তাদের দুইজনের মতে, ইন্টারনেট এখন মানুষের সব সময়ের সঙ্গী। এটা ছাড়া এক দণ্ডও চলা মুশকিল। আর রাস্তাঘাটে নিজস্ব ইন্টারনেট প্যাকেজ না থাকলে ওয়াইফাই পাওয়াও মুশকিল। এক্ষেত্রে ওয়াইফাই সেবা পেতে হলে রাস্তার ময়লা তুলে আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে।

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দল

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দল


সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।
গ্রুপপর্বে ভুটান তাদের প্রথম ম্যাচে হেরেছিল স্বাগতিক নেপালের কাছে। ফলে আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ।
খেলার প্রথামার্ধেই ২ গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে রোহিত সরকার এবং ৪৪ মিনিটে মান্নাফ রাব্বি গোল দুটি করেন। এরপরে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশের ফুটবলাররা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানও বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে দ্বিতীয়ার্থে উভয় দলই আর গোলের দেখা না পাওয়ায় বাংলাদেশ ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ (এ-গ্রুপ) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।

বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।


বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধাবিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে ২৩,০০০ তিমি। তার মধ্যে এটাই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই ধরনের অ্যালবিনো তিমি মিগালু নামে পরিচিত। ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল মিগালুর। যদিও, সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সেসের ডিরেক্টর ট্রেভর লং জানিয়েছেন এই অ্যালবিনো স্তন্যপায়ী পরিচিত সন অফ মিগালু নামে। মিগালু দ্য হোয়েল টুইটার পেজ থেকে ছবি টুইট করে জানানো হয়েছে নিউজিল্যান্ডে দর্শন মেলা এই সাদা তিমির বয়স ৫ বছর। 
পুরুষ হয়ে জন্ম, টাকা খরচ করে হলেন নারী, অতপর সুপার মডেল অ্যামেলিয়া ! ভিডিও দেখুন ।

পুরুষ হয়ে জন্ম, টাকা খরচ করে হলেন নারী, অতপর সুপার মডেল অ্যামেলিয়া ! ভিডিও দেখুন ।

বাংলাদেশি মডেল। বয়স ২৩ বছর। জন্মগত ভাবে পুরুষ। লিঙ্গান্তর ঘটিয়ে নারী হয়েছেন। যদিও এখনো সর্বাংশে ‘নারী’ হননি। তবু স্বপ্ন দেখছেন মিস ওয়ার্ল্ড হওয়ার। অ্যামেলিয়ার বাবা মায়ের দেওয়া নাম ‘আদেশ’।
বর্তমান আছেন কানাডার টরেন্টোতে। পুরুষ থেকে নারীতে রুপান্তরের জন্য ইতোমধ্যে আট হাজার পাউন্ড খরচ করেছেন তিনি। এর মধ্যে স্তন স্থাপনে ৬ হাজার ও ত্বকের চুল দূরীকরণে দুই হাজার পাউন্ড খরচ হয়েছে।
তবে এখনো বাকি রয়েছে অ্যামেলিয়ার পূর্ণাঙ্গ লিঙ্গ স্থিরীকরণ অস্ত্রোপচার। পুরো বিষয়টিতে অ্যামেলিয়াকে সহযোগিতা করছেন তার ব্যক্তিগত ট্রেইনার ও বয়ফ্রেন্ড চার্লস দাবাক। দুজন এখন একসাথেই থাকছেন।
বুধবার অ্যামেলিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মেইল অনলাইন। অ্যামেলিয়ার জন্ম বাংলাদেশের একটি মুসলিম পরিবারে। পড়াশোনার জন্য কানাডায় গিয়েছেন ২০০৯ সালে। এখন সেখানে বিজনেস একাউন্টিং বিষয়ে পড়ছেন।
‘পূর্ণাঙ্গ নারী’ হওয়ার পথে থাকা অ্যামেলিয়া বর্তমানে মডেলিং করছেন। গত বছর টরেন্টোতে আবেদনময়ী পোশাকের একটি ফটোশ্যুট করেন অ্যামেলিয়া; যেটি স্থানীয় পত্রিকা দ্য টরেন্টো সান পত্রিকায় প্রকাশ হয়। মেইল অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যামেলিয়া বলেন, ‘বড় হতে হতে আমি অনুভব করলাম, আমার শারীরিক গঠন ঠিক নয়। আর লিঙ্গ পরিবর্তনের চিন্তা কখনো ছিল না।
তবে এখন ভাবি, যদি আমি স্রষ্টা এবং নিজের ওপর বিশ্বাস রাখি, আমার মনে থাকা যেকোনো কিছু আমি অর্জন করতে পারবো।’ কানাডাতে গিয়ে অ্যামেলিয়া সার্জারি এবং মেডিসিনের মাধ্যমে জন্ম লিঙ্গ পরিবর্তন করার বিষয়ে প্রথম জানতে পারেন। প্রথমে শরীরের বয়সের জন্য হরমোন কোর্স করেন তিনি। এর দুই মাস পর থেকে স্তন স্থাপনের কাজ শুরু করেন। তারপরই আট হাজার পাউন্ড ব্যয় করেন স্তন এবং ত্বকের চুল দূরীকরণে। বর্তমানে মডেলিং নিয়েই ব্যস্ততা তার।
চলতি বছর সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন অ্যামেলিয়া। তার স্বপ্ন ‘মিস ওয়ার্ল্ড’ হবেন। ‘মিস ওয়ার্ল্ড হওয়াটা এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন।’ আর এ কাজে অ্যামেলিয়ার অনুপ্রেরণা কানাডার লিঙ্গান্তর ঘটানো মডেল জেনা তালাকোভা।
গত বছর কানাডায় মিস ইউনিভার্সে অংশ নেয়ার জন্য একটি আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন জেনা।
অ্যামেলিয়াকে নিয়ে তার বয়ফ্রেন্ড চার্লস বলেন, ‘আমি প্রথমে জানতাম না অ্যামেলিয়া ট্রান্সজেন্ডার। যখন । আমাকে সে বলল আমি স্বাভাবিকভাবে নিলাম। শুরুতে এটা কঠিন ছিল যখন সে রুপান্তরের প্রথম স্তরে ছিল। এখন আমাদের জন্য এটা কোনো ইস্যু নয়। আমি তাকে ভালোবাসি। আমি মানুষকে বলি আমরা স্পেশাল কাপল।
আমি আমার পরিবারের সাথেও তাকে পরিচয় করিয়ে দিয়েছি। তারাও খুশি। রুপান্তরের মাধ্যমে আসা এবং মডেলিংয়ে ক্যারিয়ার গড়াটা বিশাল ব্যপার।’ বাংলাদেশে থাকাকালীন অতীত নিয়ে অ্যামেলিয়া বলেন, ‘আমি সব সময় জানতাম আমি অন্যান্য ছেলে থেকে আলাদা। কিন্তু বাংলাদেশের মানুষ কেউ এ ধরনের বিষয় নিয়ে কথা বলে না। আমি বাড়িতে গেলে সব সময় মায়ের কাপড় পরতাম। মা বাইরে থাকলে তার মেকআপ ও ব্যবহার করতাম। এসব করতে ভালো লাগত। কিন্তু কখনো সাহস করতাম না। কারণ আমার বাবা-মা খুবই ধর্মীয় মনোভাবের। তাই আমার মনে হতো তারা কখনোই এমনটা গ্রহণ করবে না। মেয়েলী বিষয়ের কারণে স্কুলে অনেকেই আমাকে খেপাত। অনেক রাত আমি কেঁদেছি আমি যদি অন্যরকম হতাম!’
অ্যামেলিয়ার শারীরিক গঠনের বিষয়টি ধরা পড়ে একটি অপারেশনের মাধ্যমে। প্রথমে তার পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে না নিলেও পরবর্তীতে মেয়েকে কোনো বাঁধা দেননি। দেশের বাইরেও পড়তে গেছেন নিজের ইচ্ছাতেই। বর্তমান অবস্থা পরিবার কীভাবে নেবে তার জবাব দিতে গিয়ে অ্যামেলিয়া বলেন, ‘আমাকে স্তনসহ দেখলে প্রথমে তাদের খুব কষ্ট হবে। তবে আমি যেমনই হই না কেন, পরিবার আমাকে ভালোবাসে।’ নিজের সম্পর্কে অ্যামেলিয়ার মন্তব্য, ‘আমি মনে করি আমি সুন্দর একজন নারী। আর মানুষও আমাকে এজন্য মর্যাদা দেবে।

এ সময়ের সুপার হিট স্টার  মোশারফ করিমের শুভ জন্মদিন

এ সময়ের সুপার হিট স্টার মোশারফ করিমের শুভ জন্মদিন


বর্তমানে বাংলাদেশের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কে? এমন প্রশ্নটি করার সাথে সাথে ছেলে-বুড়ো-জোয়ান-গুড়ো সকলেই একবাক্যে উত্তর দিবেন মোশারফ করিম। হ্যাঁ মোশারফ করিম। সত্যি তিনি অসাধারণ একজন অভিনেতা। সকল চরিত্রেই সহজে ঢুকতে পারেন।

আজ ২২ আগস্ট। এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। ১৯৭০ সালের আজকের দিনে এই অভিনেতা জন্মগ্রহন করেন। তার জন্মদিনে এমটিনিউজটুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও শুভ কামনা।

দর্শকপ্রিয়তা ও অসংখ্য পুরষ্কার বিজয়ী এই অভিনেতা নাটক ও টেলিফিল্মের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার জনপ্রিয় চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’।