শনিবার, ২২ আগস্ট, ২০১৫

আড়াইটার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার হামলা

আড়াইটার পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার হামলা


গত বৃহস্পতিবার কোরিয়া সীমান্তে দুই দেশের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ ঘটনার পর দুই কোরিয়া সীমান্তে বিপুলসংখ্যক সেনাসদস্য মোতায়েন করেছে। ফলে যেকোনো সময় দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সীমান্ত এলাকায় পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধে দক্ষিণ কোরিয়াকে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় দুপুর আড়ইটা) পর্যন্ত সময় দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, এ সময়ের মধ্যে যদি দক্ষিণ কোরিয়া সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা বন্ধ না করে, তাহলে সিউলকে হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে।
বে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা সীমান্তে লাউড স্পিকারে প্রচারণা বন্ধ করবে না। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা ও নিউইয়র্ক টাইমসের । 
গুলিবিনিময় শুরুর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে স্থানীয় বাসিন্দা ও নিজ সেনাবাহিনীর মনোবল চাঙা করতে দক্ষিণ কোরিয়া ওই এলাকায় প্রচারণা চালাচ্ছে। তবে এ প্রচারণার তীব্র বিরোধিতা করে আজ শনিবার বাংলাদেশ সময় আড়াইটার মধ্যে তা বন্ধে সময়সীমা বেঁধে দিয়েছে উত্তর কোরিয়া। তা না হলে দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটি।
শনিবার সকালে উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, ‘অবস্থা যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেছে, যা নিয়ন্ত্রণ এখন খুবই কঠিন। উত্তর কোরিয়া শুধু দক্ষিণের উসকানির জবাব দেওয়ার জন্যই নয়, দেশের জনগণ যে ব্যবস্থা পছন্দ করে তার জন্যও সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত।’
জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান মিয়ং হুন সাংবাদিকদের বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া যদি আমাদের আলটিমেটামে সাড়া না দেয়, তাহলে সেখানে সামরিক হামলা অবধারিত এবং তা খুবই জোরালো হবে।’
উত্তর কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা কিম জং-উনের ইচ্ছা ও শনিবারের ডেডলাইনকে সামনে রেখে তাদের প্রথম সারির সেনাসদস্যরা পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সীমান্তে অবস্থান করছে।
তবে উত্তরের হুমকিতে দক্ষিণ কোরিয়া বিচলিত নয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশের জনগণের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কি জিউন-হাই সামরিক পোশাক পরিহিত অবস্থায় শুক্রবার সিউলের দক্ষিণে থার্ড আর্মি কর্পস পরিদর্শন করে উত্তর কোরিয়ার উসকানিতে ‘তাৎক্ষণিক উপযুক্ত’ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সরকার জানিয়েছে, লাউড স্পিকার বন্ধের কোনো অভিপ্রায়ই তাদের নেই।
সীমান্তের পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু। তবে তিনি দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ: টেকনাফ শাহপরী রদ্বীপ করিডোর দিয়ে একদিনে চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলারযোগে এসব গবাদি ...
 মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

মিয়ানমার থেকে ট্রলারযোগে আসছে কোরবানির গরু-মহিষ

টেকনাফ শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে একদিনে চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে ট্রলারযোগে এসব গবাদি পশু আমদানি করা হয়। এ আমদানির ফলে কোরবানি ঈদে জেলায় পশুর চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রে জানা যায়, বুধবার সকালে মিয়ানমার থেকে কয়েকটি ট্রলারে প্রায় চার শতাধিক গবাদি পশু আমদানি করা হয়েছে। আমদানি করা গবাদি পশু থেকে গত বুধবার অর্ধেক রাজস্ব প্রদান করা হয়। এতে সরকার এক লাখ টাকার মতো রাজস্ব পেয়েছে। তাছাড়া বৃহস্পতিবার অন্য গবাদি পশুর রাজস্ব আদায় করা হবে বলে জানা গেছে। আমদানিকৃত প্রতি গরু-মহিষ থেকে ৫শ টাকা হারে রাজস্ব আদায় করা হয়।

বুধবার গবাদি পশু ব্যবসায়ী সাবরাং নয়াপাড়ার মো. শরীফ ৯৮টি গরু, টেকনাফ পৌরসভার মো. শফিক ১৮০টি, সদরের চান মিয়া ৪৯টি, শাহপরীরদ্বীপের ইসমাইল ৩০টি, আব্দু শুক্কুর ১৬টি, মো. আলম ১৮টি গরু মহিষ আমদানি করেছে বলে জানা গেছে।

করিডোর ব্যবসায়ী মো. শরীফ জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি করা হচ্ছে। তবে তা গত বছরের তুলনায় কম। তাদের অভিযোগ মিয়ানমার থেকে পশু আমদানি করা হলেও করিডোরে নেই কোনো ব্যাংক ও কাস্টম ব্যবস্থা। তাছাড়া পশু রাখার কোনো সুব্যবস্থাও নেই। গবাদি পশু আমদানিতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এত কিছুর পরও জীবনের ঝুঁকি নিয়ে পশু ব্যবসা চালাচ্ছেন তারা।
 
তিনি আরো জানান, গত তিন বছর ধরে বাঁধ ভেঙে সাগরের পানি প্রবেশ করে শাহপরীরদ্বীপ সড়ক বিছিন্ন রয়েছে। ফলে আমাদের যাতায়াত ও পশু পারাপারে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই আপাতত কোরবানির ঈদ পর্যন্ত শাহপরীরদ্বীপ করিডোরে অস্থায়ী ব্যাংক ও কাস্টমের শাখা ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টম সুপার হুমায়ুন কবির জানান, কোরবানির ঈদকে সামনে রেখে করিডোরে ব্যবসায়ীরা গবাদি পশু আমদানি শুরু করেছে। এ আমদানি প্রতিবছর সরকারি রাজস্ব প্রাপ্তিতে বড় ভূমিকা রাখছে। তাই গবাদি পশু আমদানিতে ব্যবসায়ীদের আরো বেশি এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে নির্ধারিত সময়ের মধ্যে  প্রচারণা বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের লাউড স্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুড়েছে।

এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুইজন দক্ষিণকোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে। ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।
দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছিল। 
উত্তর কোরিয়ার দিক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুঁশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকও ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এ পর্যন্ত হয়নি । সাম্প্রতিক বছরগুলোতে বহুবার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।-বিবিসি।সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে নির্ধারিত সময়ের মধ্যে  প্রচারণা বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের লাউড স্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুড়েছে।

এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুইজন দক্ষিণকোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে। ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।
দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছিল। 
উত্তর কোরিয়ার দিক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুঁশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকও ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এ পর্যন্ত হয়নি । সাম্প্রতিক বছরগুলোতে বহুবার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।-বিবিসি।
বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

বরিশালে ছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলো তরুণী!

প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে করেছে তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশালের আদালতে এ ব্যাপারে মামলা হয়েছে।
সোমবার মামলাটি করেছেন কলেজ ছাত্রের বাবা আলাউদ্দিন খান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রামনদিয়া গ্রামের বাসিন্দা।
মামলায় একই গ্রামের নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা ও স্ত্রী খাদিজা বেগমকে আসামি করা হয়েছে।
অভিযোগ গ্রহণ করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবির।
মামলার বাদী আলাউদ্দিন খান জানান, তার ছেলে রফিকুল ইসলাম বাবুগঞ্জ শের-ই বাংলা ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার নূর মোহাম্মদ আকনের মেয়ে মোনালিসা আক্তার নিপা।
শেষ পর্যন্ত নিপাকে বিয়ে করার জন্য রফিকুলকে প্রস্তাব দেয় নূর মোহাম্মদ আকনের স্ত্রী ও নিপার মা খাদিজা বেগম। কিন্তু রফিকুল তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় তারা।
এ ঘটনার জের ধরে গত ১২ জুলাই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে লোকজন নিয়ে রফিকুলকে অপহরণ করে খাদিজা বেগম ও নিপা।
পরে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর নেয় বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত:...

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত:...

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত:...: পর্নস্টার খ্যাত ও বলিউডের ‘বিতর্কিত’ নায়িকা সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত হেফাজতে ইসলাম। প্রয়োজনে যে বিমানবন্দর দ...
সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত: হেফাজতে ইসলাম।

সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত: হেফাজতে ইসলাম।


পর্নস্টার খ্যাত ও বলিউডের ‘বিতর্কিত’ নায়িকা সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত হেফাজতে ইসলাম। প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরে আক্রমনের হুমকি দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের খুতবার আগে বয়ানে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল এ হুমকি দিয়েছেন।
মসজিদে উপস্থিত কয়েকজ হাজার মানুষকে আহ্বান জানিয়ে মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেহাল্লপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।’
ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সক্রিয় হয়ে ওঠা মাওলানা আবদুল আউয়াল তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনের প্রতি আহ্বান জানালে তারা হাত তুলে সমর্থন করে।
সাংবাদিকদের উদ্দেশে হেফাজতের এ নেতা বলেন, ‘আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারব না। তবে আমার ঘোষণা হলো, যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সে আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে।’
মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘আমাদের উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেয়া যাবে না। দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে। এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়। তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।’
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকার বসুন্ধরার কনভেনশন হলে সানি লিওনের কনসার্ট আয়োজনের কথা রয়েছে। বলিউডের আলোচিত ওই অভিনেত্রীর নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে অফিসিয়াল কনসার্টের অনুমোদন দিয়েছে। নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে। তার পারফর্মেন্সের আগে গান গাইবেন আতিফ আসলাম। এর মধ্যে প্রাথমিক প্রস্তুতি শেষও হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান খুব শিগগিরই নির্ধারিত তারিখ অফিসিয়ালি জানাবে। কনসার্টে চার ক্যাটাগরির আসন বিন্যাস রাখা হয়েছে। সর্বমোট চার হাজার টিকিট থাকবে। টিকিটের সর্বনিম্ন মূল্য পনের হাজার টাকা রাখা হয়েছে।
সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: বান্ধবী পিয়াকেই বিয়ে করছেন অনুপম

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: বান্ধবী পিয়াকেই বিয়ে করছেন অনুপম

সময়ের তাজা কাহিনী:(The fresh stories):: বান্ধবী পিয়াকেই বিয়ে করছেন অনুপম: অবশেষে বিয়ে করছেন ওপার বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার, কম্পোজার অনুপম রায়। এবং অবশ্যই দীর্ঘদিনের পরিচিত নিজের প্রে...
বান্ধবী পিয়াকেই বিয়ে করছেন অনুপম

বান্ধবী পিয়াকেই বিয়ে করছেন অনুপম


অবশেষে বিয়ে করছেন ওপার বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার, কম্পোজার অনুপম রায়। এবং অবশ্যই দীর্ঘদিনের পরিচিত নিজের প্রেমিকাকেই। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে তিনি নিজেই বিয়ের খবরটি জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের।

জানা গেছে, আসছে ডিসেম্বরের ৬ তারিখে নিজের বিয়ের দিন ধার্য করেছেন অনুপম রায়। বান্ধবী পিয়া চক্রবর্তীর সাথেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে অনুপম খুবই মিডিয়া বিমুখ হলেও নিজের বিয়ে নিয়ে তাকে সাহসীই মনে হলো। কেননা,পাবলিক নেটওয়ার্ক সাইট -এ নিজের বিয়ের খবরটা তিনিই দিলেন। শুধু কি তাই! হবু স্ত্রীর সাথে একটি ছবিও পোস্ট করলেন অনুপম।

খুবই অনাড়ম্বর ভাবে বিয়েটি সম্পন্ন করতে চান অনুপম রায় ও তার হবু স্ত্রী পিয়া চক্রবর্তী। পিয়া চক্রবর্তী এখন এন্থ্রোপলোজিতে পি.এইচ.ডি করছেন গ্রেটার নয়ডাতে। উনি ছিলেন প্রেসিডেন্সির ছাত্রী আর অনুপম ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারপর চন্দ্রবিন্দু ব্যান্ডের মাধ্যমে পরস্পরের কাছে আসা। অতঃপর প্রেম। আর এখন চলছি বিয়ের আয়োজন। : 
গুগলের চেয়েও ৪৭ ভাগ নিখুঁত সার্চ ইঞ্জিন তৈরি করেছে ১৬ বছরের কিশোর

গুগলের চেয়েও ৪৭ ভাগ নিখুঁত সার্চ ইঞ্জিন তৈরি করেছে ১৬ বছরের কিশোর


গুগলকে টেক্কা দিল ষোল বছরের ভারতীয় বংশোদ্ভূত কিশোর। এমন একটি পার্সোনালাইজড সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলল কানাডা নিবাসী অনমোল টুকরেল যেটি গুগলের সার্চ ইঞ্জিনের থেকেও ৪৭% বেশি নিখুঁত। এবং গড়ে পৃথিবীর সব সার্চ ইঞ্জিনের থেকে যা ২১% বেশি নিখুঁত।

গুগলেরই বিজ্ঞান মেলায় অনলাইনে ১৩ থেকে ১৮ বছরের পড়ুয়াদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার জন্যই সার্চ ইঞ্জিনটি ডিজাইন করে আনমোল।

মাত্র কিছুদিন আগেই নিজের টেন্থ গ্রেড ক্লিয়ার করেছে আনমোল। মাত্র কয়েক মাসেই এই সার্চ ইঞ্জিনটি ডিজাইন করে ফেলেছে এই কিশোর। ইঞ্জিনটা কোড করতে সময় নিয়েছে ৬০ ঘণ্টা। একটি দৈনিককে আনমোল জানিয়েছে 'পের্সোনালাইজড সার্চ স্পেসে কিছু করতে চাইছিলাম। কিন্তু তারপর ভেবে দেখলাম কাজটাতো ইতিমধ্যেই গুগল করে ফেলেছে। তাই ভাবলাম পরবর্তী লেভেলে একে নিয়ে যাওয়ার চেষ্টা করি।'
১ জিবি ফ্রি স্পেস সহ একটি সাধারণ কম্পিউটার, পাইথন ল্যাঙ্গুয়েজ ডেভলপমেন্ট এনভায়রনমেন্ট, একটি স্পিড শাটার প্রোগ্রাম, গুগল অ্যাকসেস এবং  নিউইয়র্ক টাইমস। এই কম্বিনেশনেই কেল্লাফতে। গুগলের থেকেও এফিসিয়েন্ট সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলেছে আনমোল।

গুগল সার্চের ক্ষেত্রে ইউসারের লোকেশন ও ব্রাউসিং  হিস্ট্রির উপর জোর দেয়। আনমোলের সার্চ ইঞ্জিন এই দু'টির সঙ্গেই বোঝার চেষ্টা করেছে সার্চ সাবজেক্টের কনটেক্সট ও মানেও। যার জেরেই সে মাত দিয়েছে গুগলকেও।