সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

এবার আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার টাইফুন ‘দুজুয়ান’

এবার আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার টাইফুন ‘দুজুয়ান’

তাইওয়ানে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার টাইফুন ‘দুজুয়ান’।  এ খবরে এরই মধ্যে দেশটির পূর্ব উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
দুজুয়ানকে কেন্দ্র করে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা লাখো সেনা প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিবিসি জানিয়েছে, তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এটিকে শক্তিশালী টাইফুন বলে বর্ণনা করেছে।  
ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৯টার দিকে (জিএমটি ১৫টা) এটি আঘাত হানতে পারে।  সেইসঙ্গে প্রবল বৃষ্টিপাত ও তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে।
অবশ্য আগামী বুধবার চীনে পৌঁছানোর আগে শক্তিশালী ঝড়টি দুর্বল হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, তাইওয়ানে আঘাত হানার আগে দুজুয়ান জাপানের ইশিগাকি দ্বীপ অতিবাহিত হবে।
জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, এতে ১৩ মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হতেপারে।
রোববার তাইওয়ানের গ্রিন ও অর্চিড দ্বীপ থেকে প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে; যাদের বেশির ভাগই পর্যটক।  আজ সোমবার আরো ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার সন্ধ্যা ৬টায় র‌্যাব হেডকোয়ার্টারে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় বেনজির আহমেদ বলেন, যে নিরাপত্তার অযুহাতে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেছে, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশে সফরকালে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জবাবে তারা বলেছেন, এ বিষয়ে একটি প্রতিবেদন দেবেন প্রতিনিধিদল। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে কিনা।

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটায় উত্তরায় অবস্থিত র‌্যাব হেড কোয়ার্টারে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়। তার আগে প্রতিনিধিদল রবিবার ঢাকায় এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এনএসআইয়ের ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর সোমবার সকালের দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাস্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সহসভাপতি মাহবুব আনাম, ভারপ্রাপ্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে তাদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) গত শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারই ফলে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলার নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

মুসলিমদের পবিত্র হজের মধ্যে নারীদের যৌন হয়রানি

মুসলিমদের পবিত্র হজের মধ্যে নারীদের যৌন হয়রানি

মুসলিমদের পবিত্র হজের মধ্যে নারীদের যৌন হয়রানি করায় এক ব্যক্তিকে ধরে সাজা দেওয়া হয়েছে বলে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক সৌদি গেজেটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে।
রোববার সংবাদপত্রটির ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনার জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর ছোড়ার সময় হজ পালনরত নারীদের যৌন হয়রানির সময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
মদিনা নিউজকে উদ্ধৃত করে এই সংবাদটি ছেপেছে সৌদি গেজেট। গ্রেপ্তার ব্যক্তি এশীয় বংশোদ্ভূত বলে জানালেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, “গ্রেপ্তার ব্যক্তি নিজের দোষ স্বীকার করার পর তাকে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বিচারক কারাদণ্ডের পাশাপাশি তাকে বেত্রাঘাতের শাস্তিও দিয়েছেন।”
দুটি দুর্ঘটনায় হাজার মানুষের প্রাণহানির মধ্যে এবার মক্কায় হজ পালন করছেন সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসলিম। এদের একটি বড় অংশ নারী।
মিনায় জড়ো হয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসলিমরা। আরাফাতের ময়দানে খুতবা শোনা এবং দিনভর ইবাদতের পর মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়া হজের আনুষ্ঠানিকতার অংশ।
ওই সময়ই ওই ব্যক্তিকে যৌন হয়রানির অভিযোগে আটক করে সাদা পোশাকে দায়িত্ব পালনরত সৌদি পুলিশের সদস্যরা।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিকে ঘুরে ফিরে একাধিকবার পাথর ছুড়তে যেতে দেখা যায় এবং যেখানে নারীদের ভিড় ছিল তিনি সেদিকেই যাচ্ছিলেন বলে পুলিশের সন্দেহ হয়।
তখন তাকে ধরে পাশের পুলিশ স্টেশনে নেওয়া হয়, সেখানে পাবলিক প্রসিকিউশন বিভাগের কর্মকর্তাদের জেরার মুখে ওই ব্যক্তি দোষ স্বীকার করেন বলে সৌদি সংবাদপত্রটি জানায়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

বোমার টুকরো মাথায় নিয়ে জন্মাল শিশু।

বোমার টুকরো মাথায় নিয়ে জন্মাল শিশু।

বোমার টুকরো মাথায় নিয়ে জন্মাল শিশু। শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে সিরিয়ায়। অ্যালেপ্পোর হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছে মা ও শিশু। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তীব্র বিস্ফোরণের মুখে পড়েন অন্তঃস্বত্বা আমিরা বিবি। ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। একই সঙ্গে আহত হয় তাঁর তিন সন্তান। সঙ্কটজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সার পর সকলেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফেরেন। যথা সময়ে এক কন্যা সন্তানের জন্ম দেন আমিরা। কিন্তু ভূমিষ্ঠ শিশুকে দেখে চমকে ওঠেন চিকিত্‍সক ও নার্সরা। দেখা যায়, শিশুটির কপালে গেঁথে রয়েছে বোমার টুকরো। আসলে বিস্ফোরণে ক্ষেপণাস্ত্রের খুদে অংশ আমিরার শরীরে প্রবেশ করে সরাসরি ভ্রূণের ভিতরে সেঁটে যায়। সিরিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ তাব্বা জানিয়েছেন, 'জন্মের আগেই তাকে নিশানা করা হয়েছিল! পরিস্থিতি দেখে এমনই মনে হওয়া স্বাভাবিক। আশা করি শিশুটির ভবিষ্যত্‍ অন্তত সুন্দর হবে।' চিকিত্‍সকদের চেষ্টা এবং ভাগ্যের জোরে বিপন্মুক্ত হয়েছে শিশুটি। হাসপাতালের কর্মীরা মেয়ের নাম রেখেছেন 'আমেল', সিরীয় ভাষায় যার অর্থ 'আশা'। 

রহস্যময় চলমান পাথর ।

রহস্যময় চলমান পাথর ।

বিচিত্র এ পৃথিবীতে এমন সব রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞানীরা। তেমনই প্রকৃতির এক বিস্ময় ডেথ ভ্যালি উপত্যকার রেসট্র্যাক প্লায়া জায়গাটির চলমান পাথর। ক্যালিফোর্নিয়ার রেসট্র্যাক প্লায়ার ওই অংশটি জনমানবহীন এক বৈচিত্রময় জায়গা। সচরাচর অন্য প্রানীও দেখা যায় না এখানে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, এই উপত্যকার রহস্যময় পাথরগুলি কোন এক অজানা কারণে তার স্থান পরিবর্তন করে বয়ে চলে। আজপর্যন্ত পাথরগুলোকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি। তবে মাটির স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথরের কয়েকশ পাউন্ড পর্যন্ত ওজন হয়, এই ভারি ভারি পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সে রহস্য আজও উন্মোচিত হয়নি। মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশে মাটিতে তাদের কোনো পদচিহ্ন পাওয়া যায় না। সর্বপ্রথম ১৯৪৮ সালে ডেথ ভ্যালি-তে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে। কিছু গবেষকদের মতে, মাটি যখন কর্দমাক্ত থাকে এবং বরফ পড়ে পিচ্ছিল হয় তখন বাতাসের ধাক্কায় পাথরগুলো স্থান পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত এই যুক্তিও গ্রহনযোগ্যতা পাইনি। কারণ পাথরগুলো তখনও স্থান পরিবর্তন করে যখন গ্রীষ্মকালে মাটি একেবারে শুকনো থাকে এবং বরফও পড়ে না। তাছাড়া পাথরগুলো একই রাস্তায় চলে না। প্রতিটি পাথরের চলার পথ সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। এছাড়াও এটি আরও রহস্যময় হয়ে উঠার প্রধান কারণ হচ্ছে, বিস্তৃত এই এলাকাটি জনমানবহীন। এমনকি এখানে বন্যাও হয় না এবং এখানে এতো গতিবেগে বাতাস প্রবাহিত হয় না যে পাথরগুলোর স্থান পরিবর্তনে সহায়ক হবে। - 

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

ঢাকা হাজারীবাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নাগালের মধ্যে

ঢাকা হাজারীবাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নাগালের মধ্যে

ঢাকা হাজারীবাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নাগালের মধ্যে গত ছয়-সাত দিন ধরে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে পশু আসতে শুরু করলেও মূলত আজই তা জমে উঠেছে। ঢাকা হাজারীবাগে কোরবানির পশুর হাটে ছোট, বড় ও মাঝারি সাইজের অর্থাৎ সকল ধরনের গরু আছে । বৃষ্টিতে কিছুটা অসুবিধা হলেও রাজধানীবাসী ছুটছে হাটগুলোতে। বিক্রেতারা আশা করছেন রাজধানীর পশুর হাটে আশানুরুপ বিক্রি হবে। পানি-কাদা উপেক্ষা করে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর পশুর হাটগুলোতে। পছন্দের পশু নিয়ে চলছে দরকষাকষি। ট্রাকে ট্রাকে এখনো প্রচুর সংখ্যক গরু, ছাগল আসছে হাটগুলোতে। ক্রেতারা জানিয়েছেন, গরুর দাম গত বারের চেয়ে কিছুটা বেশি হলেও তা নাগালের বাইরে নয়। বিক্রেতারাও আশা করছেন ক্রেতা সমাগম ক্রমেই বাড়বে এবং প্রত্যাশিত পশু দামে বিক্রি করে বাড়ি ফিরবেন।   
অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুরহস্য উন্মোচিত!!

অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুরহস্য উন্মোচিত!!


১৯৯৩ সালের পাঁচ এপ্রিল, আজও এই দিনটির কথা মনে হলে আতঁকে উঠেন অনেক দিব্যা ভক্ত। শোকের এ রাতে পাঁচতলা এপার্টমেন্ট থেকে পড়ে মারা যান অভিনেত্রী দিব্যা ভারতী। অনেকে বলেছেন এটা আত্মহত্যা, আবার অনেকে বলেছেন খুন। নান জল্পনা-কল্পনা শেষে রহস্যের কোন কুল কিনারা না পেয়ে ১৯৯৮ সালে এই হত্যামামলার ফাইল বন্ধ করে দেয় পুলিশ। সম্প্রতি উন্মোচিত হয়েছে এর রহস্য বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইবলিউড।
মনে করা হয় দিব্যার খুনের জন্য দায়ি তার স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা। অনেকে আবার বলেন, মায়ের সঙ্গে মনোমালিন্যতা থাকার কারণে আত্মহত্যা করেছেন নায়িকা।যেদিন রাতে মারা যান সেদিন একজন মধ্যস্থ কারবারির (দালাল)সঙ্গে বান্দ্রায় নেপচুন এপার্টমেন্ট ঘুরে দেখেন দিব্যা। পছন্দসই এপার্টমেন্ট খুঁজে পেয়ে তা নিয়ে ভাই কুনালের সঙ্গে আলোচনাও করেন।


পরে সন্ধ্যায় তিনি একটা ফোন পান। সেখানে বলা হয়, ভারসভার বাসায় ডিজাইনার নীতা লুল্লা এবং তার স্বামী সুনীল তার সঙ্গে দেখা করবেন। রাত দশটায় নীতা লুল্লা এবং সুনীল তার বাসায় আসেন এবং তারা অ্যালকোহল নিয়ে আড্ডায় মেতে উঠেন।
অবশেষে দিব্যার মৃত্যুরহস্য উন্মোচিত

দিব্যার গৃহকর্মী অমৃতা শোবার ঘরে ছিল। দিব্যা তাকে সেখান থেকে রান্নাঘরের দিকে যাওয়ার নির্দেশ দেয়। দিব্যার শোবার ঘরে কোন ব্যালকনি ছিল না বরং বড় একটি জানালা ছিল। বাড়ির সব জানালায় গ্রিল থাকলেও ওই জানালায় কোনো গ্রিল ছিল না। জানালা
বরাবর একটি গাড়ি পার্ক করা থাকে সবসময়। কিন্তু সেদিন কোন গাড়িও পার্ক করা ছিল না।

সবার চোখের আড়ালে জানলার নিচে সানসেটে গিয়ে দাঁড়ান দিব্যা। তবে সেটি এতোই সংকীর্ণ ছিল যে জানালার ফ্রেম না ধরে সেখানে দাঁড়ানো সম্ভব নয়। মাতাল অবস্থায় ভালমতো দাঁড়াতে না পেরে পা পিছলে পার্কিংয়ে পড়ে যান। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে দিব্যার দেহ। মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেয়ার সময় জীবিত থাকলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই মারা যান তিনি।
দিব্যার বন্ধুরা জানায়, তিনি সবসময় স্টান্ট করতে পছন্দ করতেন এবং অনেকবার ছবির শুটিংয়ের সময় তিনি নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছেন। 
কোরবানিকে কেন্দ্র করে পশুর কাঁচা চামড়ার সংগ্রহের মূল্য ফের কমনো হলো। এবার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় ২০ টাকা করে কমানো হয়েছে।

কোরবানিকে কেন্দ্র করে পশুর কাঁচা চামড়ার সংগ্রহের মূল্য ফের কমনো হলো। এবার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় ২০ টাকা করে কমানো হয়েছে।

কোরবানিকে কেন্দ্র করে পশুর কাঁচা চামড়ার সংগ্রহের মূল্য ফের কমনো হলো। এবার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় ২০ টাকা করে কমানো হয়েছে। 
চামড়া ব্যবসায়িরা জানিয়েছেন, এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকায় সংগ্রহ করা হবে। ঢাকার বাইরে এই দাম হবে ৪০ থেকে ৪৫ টাকা। 
এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া ২০ থেকে টাকা ২২ টাকা এবং বকরির চামড়া ১৪ থেকে ১৫ টাকায় সংগ্রহ করা হবে।
বুধবার রাজধানীতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) পক্ষ থেকে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএলএলএফইএ’র সভাপতি আবু তাহের। এসময় অন্যদের মধ্যে বিটিএ সভাপতি শাহীন আহমেদ, বিএইচএসএমএ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চামড়ার দাম কমানো সম্পর্কে বিটিএ সভাপতি শাহীন আহমেদ জানান, নতুন শিল্প নগরীতে কারখানা স্থাপনের উদ্দেশ্যে বিপুল পরিমান বিনিয়োগ, কমপ্লায়েন্স কারখানা গড়ে তোলার ব্যাপারে আন্তর্জাতিক চাপ, রপ্তানি বাজারে মূলহ্রাস, পরিবেশ বান্ধব নয় অজুহাতে বাংলাদেশি চামড়ায় প্রসিদ্ধ ব্র্যান্ডের অনীহা, ইউরো ও আরএনবি’র দরপতনে চামড়ার উদ্যোক্তারা হিমশিম খাচ্ছে। এছাড়া গত বছর সংগ্রহকৃত চামড়ার অর্ধেক এখনো রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে প্রতি পাউন্ড চামড়ার মূল ছিল ১০৬ দশমিক শূন্য ছয় সেন্ট। বর্তমানে এর দাম ৭১ সেন্ট।
এর আগে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকেও ব্যবসায়িদের পক্ষ থেকে কাঁচা চামড়া কমানোর কথা বলা হয়েছিল।
গত বছরও চামড়ার দাম এক দফা কমানো হয়েছিল। ওই বছর ট্যানারি ব্যবসায়ীরা রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করে ৭০ থেকে ৭৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা।
ওই সময়ে প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ধরা হয় ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করা হয়।
এছাড়া ২০১৩ সালে নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনা হয় ৮৫-৯০ টাকায়। ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।
আর প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ছিল ৫০-৫৫ টাকা। বকরির ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় কেনা হয়।